0%

‘এবার বাংলা দেখাবে পাওয়ার’, নিরঞ্জন নমিনেট হতেই কটাক্ষ নেটিজেনদের

সবদিক নিউজ:সিজনের শেষ নমিনেশন বিগ বস বাংলায়। একের পর এক প্রতিযোগী বেরিয়ে যাওয়ার পর এখন পড়ে রয়েছেন হাতে গোনা কয়েকজন মাত্র। ফিনালে যতই এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। ঘরের মধ্যে পরিস্থিতি যেমন মাঝে মাঝেই উত্তপ্ত হয়ে উঠছে, তেমনই সোশ্যাল মিডিয়ায় প্রতিযোগীদের ভক্তদের মধ্যেও লাগছে রেষারেষি। কিন্তু এর মাঝেই ব্যতিক্রমী পরিস্থিতি দেখা গেল ‘লাফটারসেন’ নিরঞ্জন মণ্ডলের (Niranjan Mondal) পেজের কমেন্ট বক্সে। ব্যাপক ট্রোল, সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাঁকে।

ট্রোলের মুখে ‘লাফটারসেন’ নিরঞ্জন (Niranjan Mondal)

বাংলার কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে জনপ্রিয়তার নিরিখে একেবারে প্রথম দিকে নাম ছিল তাঁর। নিরঞ্জনের ক্রিয়েটিভিটি, এক একটি কনটেন্টের নেপথ্যের ভাবনা অগুন্তি মানুষকে তাঁর ভক্ত করে তুলেছিল। কিন্তু বিগ বসে ঢোকার পর থেকে নিরঞ্জনের হাবভাব, আচরণ দেখে কার্যত হতবাক নেটিজেনরা।

কী বক্তব্য নেটিজেনদের: অনেকের মতে, নিরঞ্জনের ‘আসল রূপ’ বেরিয়ে এসেছে বিগ বসের ঘরে গিয়ে। লাগাতার ট্রোলের মুখে পড়ছেন তিনি। এমনকি সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ারও কমেছে বলে দাবি নেটিজেনদের। উপরন্তু রাজবীর দে-র সঙ্গে বিবাদে জড়িয়ে আরও বিপদ ডেকে এনেছেন নিরঞ্জন।

আরও পড়ুন : এবার শীতে নারকেল নয়, বানিয়ে ফেলুন ক্ষীরসাপটা, ডুবে থাকবে দুধে

নমিনেশনের মুখে নিরঞ্জন: কিছুদিন আগেই রাজবীরের সঙ্গে ঝামেলায় জড়াতে দেখা যায় নিরঞ্জনকে (Niranjan Mondal)। মেজাজ হারিয়ে তিনি চিৎকার করে বলতে থাকেন, ‘এবার তুই লাফটারসেন এর পাওয়ার দেখবি। গোটা বাংলা তোকে দেখাবে’। কিন্তু নিরঞ্জনের এই হম্বিতম্বি মোটেই ভালো ভাবে নেয়নি নেট নাগরিকদের একটা বড় অংশ।

আরও পড়ুন : প্রাইম টাইমে শো, নয়তো কড়া পদক্ষেপ, ‘সাধক বামাক্ষ্যাপা’ নিয়ে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

এ সপ্তাহে নিরঞ্জন নমিনেশনে আসতেই তাঁকে নিশানা করতে শুরু করেছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘এবার বাংলা দেখাবে পাওয়ার। বাইরে বেরোবেন নিরঞ্জন’। আবার কেউ লিখেছেন, ‘বাইরে বেরিয়ে রাজবীরের ফ্যানবেস দেখতে পাবেন নিরঞ্জন’। কেউ কেউ শুভানুধ্যায়ীর মতো তাঁকে বিগ বস থেকে বেরিয়ে নিজের কনটেন্ট ক্রিয়েশনের দিকেই মন দেওয়ার পরামর্শ দিয়েছেন। এবার দেখার বিষয়, এবার বিগ বসের দূর্গ থেকে কে বাইরে বেরোন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker