0%

South Bengal Weather: রাত পোহালেই আবহাওয়ার ডিগবাজি! বৃহস্পতিতে দক্ষিণবঙ্গে নয়া গেম শুরু: আগামীকালের আবহাওয়া

সবদিক নিউজ:ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেও তাপমাত্রা নামছে রাজ্যে। বুধবার সকালে একধাক্কায় পারদ পতন হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে। শীতের অনুভূতি অনেকটাই বেড়েছে রাতারাতি। তাহলে কি এবার আরও কমবে তাপমাত্রা? বৃষ্টি নিয়ে কী পূর্বাভাস রয়েছে আগামী কয়েক দিনে। সবমিলিয়ে দেখে নিন আবহাওয়ার পূর্বাভাস। (West Bengal Weather Report)

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর (South Bengal Weather)

গোটা রাজ্যেই তাপমাত্রার পারদ নামছে। হালকা কুয়াশাও দেখা যাচ্ছে ভোর ও রাতের দিকে। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবারের মধ্যে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। সর্বোচ্চ চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ পতনের পূর্বাভাস।

চলতি সপ্তাহে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭-১৮-এর কাছাকাছি নেমে যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে শীতের অনুভূতি বেশি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসতে পারে। তবে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।

আরও পড়ুন: পুলিশের সামনে কাউন্সিলরকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ! বিষ্ণুপুরের ঘটনায় রিপোর্ট তলব হাইকোর্টের

আবহাওয়া অফিস বলছে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির শীতের প্রভাব বেশ লক্ষ্য করা যেতে পারে। এদিকে পারদ পতনের পাশাপাশি রাজ্যে বইতে শুরু করেছে উত্তুরে হাওয়াও। উত্তরবঙ্গে উত্তুরে হাওয়ার প্রভাব বেশি থাকবে। তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতেও।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update

উত্তরবঙ্গেও তাপমাত্রা অনেকটা কমেছে গত কয়েক দিনে। চলতি সপ্তাহে আরও তাপমাত্রা নামার পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে সর্বত্র কুয়াশার দাপট বেড়েছে। ভোরের দিকে দৃশ্যমান্যতা অনেকটাই নেমে যাচ্ছে। কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসছে। আপাতত আবহাওয়া একই রকম থাকার পূর্বাভাস। বৃষ্টির সম্ভাবনা নেই চলতি সপ্তাহে।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker