রাজ্যে যোগ্য কৃষকরা পাবেন অতিরিক্ত ৯ হাজার টাকা, কীভাবে অ্যাকাউন্টে ঢুকবে টাকা?

সবদিক নিউজ:কৃষকদের সহায়তার জন্য একাধিক আর্থিক প্রকল্প চালু করা হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে। এর মধ্যে কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা পান দেশের অগুনতি কৃষক (Farmers)। এবার কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় থাকা পশ্চিমবঙ্গের যোগ্য কৃষকদের জন্য অতিরিক্ত আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে।
কৃষকদের (Farmers) জন্য বাড়তি টাকা দিচ্ছে সরকার
পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় ৬ হাজার টাকা করে পেয়ে থাকেন কৃষকরা। এর পাশাপাশি রাজ্য সরকারের তরফে বছরে আরও ৩ হাজার টাকা দেওয়া হচ্ছে টপ আপ হিসেবে। অর্থাৎ যোগ্য কৃষকরা বছরে মোট ৯ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন আর্থিক সহায়তা হিসেবে।
কোন প্রকল্পে মিলছে অর্থ: জানিয়ে রাখি, পিএম কিষাণ টপ আপ স্কিম বলে আলাদা কোনও কেন্দ্রীয় প্রকল্প নেই। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের দ্বিতীয় অংশের অধীনে পিএম কিষাণের যোগ্য উপভোক্তাদের দেওয়া হচ্ছে এই অতিরিক্ত ৩ হাজার টাকা।
আরও পড়ুন : সবুজ সংকেত পেতেই শুরু কাজ, দুর্ঘটনার একমাস পর খোলা হচ্ছে চোরবাগানের মণ্ডপ
কারা পাবেন টাকা: উল্লেখ্য, রাজ্য সরকারের এই অতিরিক্ত ৩ হাজার টাকা কিন্তু একসঙ্গে নয়, বরং চার মাস অন্তর তিনটি কিস্তিতে ১ হাজার টাকা করে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। চলতি বছরের ৫ নভেম্বর থেকে মিলছে প্রথম কিস্তির টাকা। এই অতিরিক্ত টাকা তারাই পাবেন যাদের ইতিমধ্যে পিএম কিষাণ প্রকল্পের (Farmers) উপভোক্তা হিসেবে নাম নথিভুক্ত রয়েছে এবং যাদের ই কেওয়াইসি এবং জমির তথ্য যাচাই সম্পূর্ণ হয়েছে।
আরও পড়ুন : ডাবল সেঞ্চুরির আগে ফোনে ৩০ মিনিটের কথা! বৈভবের বিধ্বংসী ইনিংসের নেপথ্যে যুবরাজের পরামর্শ
জেলা কৃষি দফতর সূত্রে খবর, ২০১৯ সালের আগে জমির মালিকানা ছিল, এমন কৃষকরা জমির পরচা দিয়ে পিএম কিষাণ প্রকল্পের আওতায় যুক্ত হওয়ার সুযোগ পেতে পারেন। তবে মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের সুবিধা যারা এখন থেকেই পাচ্ছেন, তারা পিএম কিষাণের সুবিধা পাবেন কিনা তা যোগ্যতার নিয়ম অনুযায়ী যাচাই করতে হবে। নতুন আবেদন বা তথ্য সংশোধনের জন্য সংশ্লিষ্ট ব্লকের সহ কৃষি অধিকর্তার কার্যালয়ে যোগাযোগ করতে হবে।



