বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

নিজস্ব প্রতিনিধিঃ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এ কথা সকলেরই জানা। বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? অনেকের ধারণা, বিড়িতে তামাকের পরিমাণ কম থাকে এবং তামাক পাতা দিয়ে তৈরি হওয়ায় এটি তুলনামূলকভাবে প্রাকৃতিক। তাই সিগারেটের বদলে বিড়ি খাওয়াকে অনেকেই কম ক্ষতিকর বিকল্প বলে মনে করেন। কিন্তু কী বলছে গবেষণা?
বিড়ি নাকি সিগারেট?
বিড়ি ও সিগারেট দুটিই প্রাণঘাতী। তবে সাধারণ মানুষের মধ্যে প্রচলিত ধারণা, সিগারেটের তুলনায় বিড়ি কম ক্ষতিকর। কিন্তু গবেষকদের বক্তব্য, বাস্তবে বিষয়টি একেবারেই তেমন নয়। তাঁদের দাবি অনুযায়ী, একটি বিড়ি একটি সিগারেটের তুলনায় আট গুণ পর্যন্ত বেশি ক্ষতিকর হতে পারে। বিড়ি তৈরিতে বিড়ি সঙ্গে তামাক পাতা ব্যবহার করা হয়। তবে শুধু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হলেই কোনও বস্তু শরীরের জন্য নিরাপদ হয়ে যায় না। বিড়ি টানতে তুলনামূলক বেশি জোরে টান দিতে হয়। এর ফলে ধোঁয়া ও ক্ষতিকর উপাদান শ্বাসনালির মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে। দীর্ঘদিন এই অভ্যাস বজায় থাকলে ফুসফুসের মারাত্মক ক্ষতি হতে পারে।
আরও পড়ুনঃ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা
দেশের আর্থিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর একটি বড় অংশের মধ্যে বিড়ি খাওয়ার প্রবণতা দেখা যায়। তুলনামূলক কম দাম এবং সহজলভ্যতার কারণে অনেকেই সিগারেটের পরিবর্তে বিড়ি বেছে নেন। কিন্তু কম দাম বা প্রাকৃতিক তামাকের ব্যবহার কোনওভাবেই বিড়িকে নিরাপদ করে না।
চিকিৎসকদের মতে, দীর্ঘদিন ধূমপানের অভ্যাস শরীরে নানা ধরনের জটিলতা তৈরি করতে পারে। ফুসফুসের রোগ থেকে শুরু করে হৃদ্রোগ ও ক্যানসারের ঝুঁকিও বাড়ে। তবে ধূমপান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত শরীরের সুস্থতার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ধূমপান বন্ধ করার পর থেকেই শরীর ধীরে ধীরে নিজেকে সুস্থ করার প্রক্রিয়া শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে ফুসফুস ও হৃদ্যন্ত্রের স্বাস্থ্যের উন্নতি হতে পারে। তাই সিগারেট হোক কিংবা বিড়ি, কোনওটিকেই কম ক্ষতিকর ভেবে বেছে নেওয়া উচিত নয়। সুস্থ থাকতে হলে তামাকজাত দ্রব্য থেকে সম্পূর্ণ দূরে থাকাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত।
The post বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.



