বিমানবন্দর থেকে শুরু করে নির্মাণ সম্পর্কিত সরঞ্জামের উৎপাদন! ২০,০০০ কোটির প্রকল্পের অনুমোদন কেন্দ্রের

সবদিক নিউজ: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে,
দেশে (India) কর্মসংস্থান বৃদ্ধি থেকে শুরু করে ব্যবসা প্রসার এবং পরিবহণ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে কেন্দ্রীয় সরকার (Government) বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। মূলত, বুধবার সম্পন্ন হওয়া কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে (Cabinet Meeting) প্রায় ২০,০০০ কোটি টাকার ৫ টি প্রকল্পের অনুমোদন করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ করা হবে নির্মাণ সম্পর্কিত সরঞ্জাম তৈরি করা সংস্থাগুলিকে জন্য। এছাড়াও, অসমের শিলচরে একটি নতুন বিমানবন্দর এবং তামিলনাড়ুর কামারাজার বন্দরে একটি দ্বিতীয় কন্টেইনার টার্মিনাল নির্মাণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এই প্রকল্পগুলির প্রভাব শুধু বৃহৎ শিল্প সেক্টরেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং বিভিন্ন সেক্টরে ব্যবসা বাড়াবে বলে অনুমান করা হচ্ছে।
২০,০০০ কোটির প্রকল্পের অনুমোদন কেন্দ্রের (India):
নির্মাণ সম্পর্কিত সরঞ্জামের জন্য ১১,০০০ কোটি টাকা: জানিয়ে রাখি যে, মন্ত্রিসভা ‘কনস্ট্রাকশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম স্কিম’-এর জন্য ১১,০০০ কোটি টাকা অনুমোদন করেছে। এই প্রকল্পটি ৮ বছর ধরে চলবে এবং ২০২৭ অর্থবর্ষে শুরু হবে। এর লক্ষ্য হল দেশে নির্মাণ ও পরিকাঠামো সম্পর্কিত সরঞ্জামের উৎপাদন বৃদ্ধি করা। যাতে এই যন্ত্রপাতিগুলির জন্য ভারতকে অন্যান্য দেশের ওপর কম নির্ভরশীল হতে হয়। বর্তমানে নির্মাণ সরঞ্জাম শিল্পের জন্য ভারত বিশ্বে তৃতীয় বৃহত্তম বাজার। যেখানে ২০২৫ অর্থবর্ষে এই শিল্পের আকার প্রায় ৯৭,৫০০ কোটি টাকা ছিল সরকারের অনুমান, ২০৩০ সাল নাগাদ এটি বেড়ে প্রায় ২.২৮ লক্ষ কোটি টাকায় পৌঁছতে পারে।
অসমের শিলচরে একটি নতুন বিমানবন্দর নির্মাণে খরচ হবে ২,০১৪ কোটি টাকা: উল্লেখ্য যে, অসমের জনগণের জন্য মন্ত্রিসভাও একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। মূলত, কাছাড় জেলার ডলুতে একটি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণ করা হবে। এই প্রকল্পে আনুমানিক ২,০১৪ কোটি টাকা খরচ হবে এবং এটি এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা নির্মিত হবে। বর্তমানে, শিলচর বিমানবন্দর তার অবস্থান এবং পরিচালনা সংক্রান্ত কিছু সীমাবদ্ধতার সম্মুখীন হচ্ছে। এটি প্রতিরক্ষা ভূমিতে নির্মিত একটি সিভিল এনক্লেভ থেকে পরিচালিত হয়। তাই, একটি নতুন বিমানবন্দর নির্মাণ করা হলে এই এলাকার বিমানসফর সুবিধার উন্নতি হতে পারে। নতুন বিমানবন্দরের টার্মিনালটি ১২,৩৫১ বর্গমিটার এলাকা জুড়ে নির্মিত হবে এবং ব্যস্ততম সময়ে এটি প্রতি ঘণ্টায় ৮০০ যাত্রী সামাল দেওয়ার ক্ষমতা রাখবে। এতে ২,৭০৫ মিটার দীর্ঘ একটি রানওয়ে থাকবে। যেখানে এয়ারবাস এ-৩২০-এর মতো বিমান অবতরণ করতে সক্ষম হবে। এছাড়াও, এই বিমানবন্দরে একবারে ৬ টি বিমান পার্ক করার জায়গা থাকবে।
৯৬ শতাংশ ভারতীয় কর্মচারী কর্মক্ষেত্রে করছেন AI টুলসের ব্যবহার! সামনে এল বড় রিপোর্ট
ডাক বিভাগের প্রকল্পগুলিতে ২,৬৩২ কোটি টাকা ব্যয়: এছাড়াও, মন্ত্রিসভা ডাক বিভাগের জন্য দু’টি প্রকল্পেরও অনুমোদন করেছে। মূলত, পোস্টাল অপারেশনস স্কিমের জন্য ১,১৪১ কোটি টাকা এবং এস্টেটস ম্যানেজমেন্ট স্কিমের জন্য ১,৪৯১ কোটি টাকা বরাদ্দ হবে। পোস্টাল অপারেশনস স্কিমের লক্ষ্য হল পরিবর্তিত চাহিদা মেটাতে ডাক বিভাগের পরিষেবার উন্নতি করা। ডাক বিভাগ এখন প্রচলিত চিঠিপত্রের পাশাপাশি পার্সেল এবং পণ্য ডেলিভারির ওপর আরও বেশি মনোযোগ দিচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মতে, দেশে প্রায় দেড় লক্ষ ডাকঘর রয়েছে এবং এর অধিকাংশই গ্রামীণ এলাকায় অবস্থিত। একই সঙ্গে, এস্টেটস ম্যানেজমেন্ট স্কিমের মাধ্যমে ডাক বিভাগের পুরনো ও ঐতিহাসিক ভবনগুলির রক্ষণাবেক্ষণ করা হবে। এছাড়াও নতুন ডাকঘর নির্মাণ, কর্মচারীদের জন্য আবাসন এবং আবাসিক কলোনি তৈরিতেও অর্থ ব্যয় করা হবে বলে জানা গিয়েছে।
নতুন বাণিজ্য যুদ্ধের সঙ্কেত? ভারত-সহ ৭ টি দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব আমেরিকার
কামারাজার পোর্টে তৈরি হবে দ্বিতীয় কন্টেইনার টার্মিনাল: জানিয়ে রাখি যে, সরকার তামিলনাড়ুর কামারাজার পোর্টে সক্ষমতা বাড়ানোর জন্য ৪,২৮৮.২৬ কোটি টাকার একটি প্রকল্পেরও অনুমোদন করেছে। এর মধ্যে পোর্টে একটি দ্বিতীয় কন্টেইনার টার্মিনাল নির্মাণও অন্তর্ভুক্ত থাকবে। এটি সরকার ও বেসরকারি সংস্থাগুলির অংশীদারিত্বে অর্থাৎ PPP মডেলে গড়ে তোলা হবে।



