দুর্ঘটনার জেরে অনাথ মা-হারা দুই বোন, পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

SOBDIK NEWS: জলপাইগুড়ির (Jalpaiguri) নাগরাকাটায় মর্মান্তিক দুর্ঘটনায় বাবাকে হারানো অনাথ হয়ে গিয়েছে দুই বোন। এবার তাঁদের পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্য দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। মা চলে গিয়েছিল আগেই, এবার বাবার ছায়াও সরে গেল পার্বতী ও শিবরাত্রির জীবন থেকে। চা বাগানের এই দুই কন্যার অসহায় অবস্থায় সরকারের তরফে ক্ষতিপূরণের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।
জলপাইগুড়ি দুর্ঘটনায় অনাথ দুই বোনের দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী
গত সোমবার দুপুরে সুলকাপাড়া পঞ্চায়েতের আপার চ্যাংমারি চা বাগানের কোঠি লাইন থেকে স্কুলফেরত পড়ুয়াদের নিয়ে ফিরছিল একটি টাটা ক্যান্টার। দুপুর ২টো ১০ মিনিটের দিকে গাড়ির ব্রেক হঠাৎ ফেল করে। এরপরেই নিয়ন্ত্রণ হারিয়ে ভারত-ভুটান সীমান্ত সংলগ্ন কাস্টমসের আউটপোস্টে সজোরে ধাক্কা মারে গাড়িটি। এই দুর্ঘটনায় প্রাণ হারান তিন চা শ্রমিক, হরিলাল ওঁরাও (৫৫), সুরজ ওঁরাও (৪১) ও শীত সোরেন (৩৫)।
ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আর একজন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গাড়িতে থাকা দশজন স্কুলপড়ুয়াও গুরুতর আহত হয়। প্রথমে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা শুরু হয়। পরে আটজনকে মাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুনঃ বাড়ি গিয়ে নথি দেখছে পুলিশ, কার নির্দেশে? অভিযোগ তুলে উত্তর দাবি সেলিমের
সুরজ ওঁরাও ছিলেন দুই কন্যা পার্বতী ও শিবরাত্রির একমাত্র অবলম্বন। মা আগেই মারা গিয়েছিলেন। বাবার আকস্মিক মৃত্যুতে তাঁরা পুরোপুরি দিশেহারা হয়ে পড়েন। চা বাগানের কোঠি লাইনের এই পরিবারটি হঠাৎ করেই অনিশ্চয়তার মুখে পড়ে।
বুধবার কোচবিহারের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মৃত তিন শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণের চেক তুলে দেন। পার্বতী ও শিবরাত্রির হাতেও সেই আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়। এছাড়া আহত চার পড়ুয়ার পরিবারকেও সাহায্য দেওয়া হয়।
আর্থিক সহায়তার চেক তুলে দিলেন শুভেন্দু অধিকারী
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই কঠিন সময়ে সরকার পরিবারগুলোর পাশে রয়েছে। আগামীতেও প্রয়োজনীয় সহযোগিতা চালিয়ে যাওয়া হবে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এই সাহায্য দুই বোনকে নতুন করে দাঁড়াতে সহায়তা করবে। স্থানীয় বিধায়কও পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। দুর্ঘটনার পর থেকে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছিল। এখন সরকারি সহায়তায় খানিকটা স্বস্তি মিলেছে অসহায় পরিবারগুলোর।



