ফের বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম, কলকাতায় কত দর এখন?

সবদিক নিউজ: উৎসবে মরশুম শেষ হতে না হতে বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে। তবে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম এখনো ঊর্ধ্বমুখী রয়েছে। টানা তিন মাস ধরে ঊর্ধ্বমুখী রয়েছে এই সিলিন্ডারের দর (LPG Cylinder)। চলতি মাসের শুরুর দিকে এক ধাক্কায় বেড়ে গিয়েছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। এবার এক নজরে দেখে নিন আজকের লেটেস্ট রেট।
বিয়ের মরশুমে ফের দাম বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের (LPG Cylinder)
দেখতে দেখতে শেষ হয়ে গিয়েছে উৎসবের মরশুম। অপরদিকে শুরু হয়েছে বিয়ের মরশুম। তবে নভেম্বর মাসের শেষের দিকে গ্যাসের দামে রয়েছে বড় চমক। কারণ টানা তিন মাস ধরে রয়েছে গ্যাস সিলিন্ডারের দাম আকাশছোঁয়া। তবে নভেম্বরে দেশজুড়ে একধাক্কায় একবার বাড়ল এই এলপিজি সিলিন্ডারের দাম (LPG Cylinder)।
চলতি বছর জুলাই ও আগস্ট গ্যাস সিলিন্ডারের দাম কিছুটা কমেছিল (LPG Cylinder)। তবে গত তিন মাস ধরে গ্যাস সিলিন্ডারের দামে স্বস্তি পাওয়া যায়নি। বরং ক্রমাগত বেড়ে গিয়েছে এই সিলিন্ডারের দর। পাশাপাশি রান্নার গ্যাসের দামে ও বড়সড়ো কোন রদবদল হয়নি। তবে এক নভেম্বর থেকে দেশের বিভিন্ন শহরে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১০ থেকে ১৭ টাকা পর্যন্ত বেড়েছে। যদিও চলতি মাসে রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে। এবার এক নজরে দেখে নিন নভেম্বরের শেষে বাণিজ্যিক সিলিন্ডারের দর কত হল।
এক ধাক্কায় বাতিল ১২টি ট্রেন, মা তারা ও শহিদ এক্সপ্রেসের যাত্রাপথেও কাটছাঁট
নতুন দর অনুযায়ী, কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৭ টাকা বেড়ে হয়েছে ২,৯৭১ টাকা অক্টোবরে ছিল ২,৯৫৪ টাকা। মাসের শেষে দামে আর কোনও রদবদল হয়নি। দিল্লিতে ১০ টাকা বেড়ে নতুন দাম ২,৮২০ টাকা। আগে ছিল ২,৮১০ টাকা। চেন্নাইতে ১১.৫০ টাকা বেড়ে সিলিন্ডার-পিছু খরচ দাঁড়িয়েছে ২,৯৯৪.৫০ টাকা। মুম্বইতে ১০.৫০ টাকা বেড়ে দাম হয়েছে ২,৭৭৫ টাকা। বেঙ্গালুরুতে ১০ টাকা বেড়ে নতুন দর ২,৯০৮ টাকা।
কলকাতায় ঘরোয়া সিলিন্ডার মিলছে ৯৬৮ টাকায়। পাশাপাশি দিল্লিতে ৯৪২ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা, হায়দরাবাদে ৯৯৪ টাকা এবং চণ্ডীগড়ে ৯৫১.৫০ টাকায় বিক্রি হচ্ছে ঘরোয়া রান্নার গ্যাস (LPG Cylinder)।



