0%

ফ্লাইওভারের উপর ফ্লাইওভারের উপর মেট্রো! কলকাতার বুকে চারতলা রাস্তার ঘোষণা গড়করির

SOBDIK NEWS: পালাবদলের পর থেকেই ডাবল ইঞ্জিন সরকারের সুফল পাচ্ছে বাংলা। ইতিমধ্যেই রাজ্যে একাধিক কেন্দ্রীয় সরকারি প্রকল্প চালু হয়েছে। এবার দেশের অন্যতম প্রাচীন শহর কলকাতাকে যানজট মুক্ত করতে উদ্যোগী মোদী সরকার। মেদিনীপুরে দাঁড়িয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari) জানান, ১৪ হাজার কোটি টাকা খরচে শহরে রিং রোড (Ring Road) তৈরি করা হবে। সেই রাস্তা কেমন দেখতে হবে সেই আভাসও দেন তিনি।

কলকাতায় চারতলা রাস্তা তৈরির ঘোষণা গড়করির | (Nitin Gadkari)

এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী। এরপর কলকাতাকে যানজট ও দূষণমুক্ত করতে তুলতে কেন্দ্রের পরিকল্পনা জানান। তিনি বলেন, “শুভেন্দু অধিকারী যখন দিল্লি গিয়েছিলেন তখনই বলেছিলাম কলকাতাকে যানজট ও দূষণমুক্ত করতে পরিকল্পনা করুন। আজ ঘোষণা করছি, ১৪ হাজার কোটি টাকা খরচে কলকাতায় ২৫০ কিমির রিং রোড তৈরি হবে।“

গড়করি বলেন, এটা শুধু শুরু। এরপর আরও অনেককিছু হবে। রাজ্য সরকারকে দ্রুত ডিপিআর তৈরি করতে বলেন তিনি। পাশাপাশি জানান, দিল্লি, মুম্বইকে উন্নত শহর হিসেবে তৈরি করার পর এবার কলকাতার পালা।

আরও পড়ুনঃ সুন্দরবন থেকে বিমানবন্দর হয়ে বারাসাত! চালু নতুন বাস পরিষেবা, রুট ও ভাড়া জানুন

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “পুনে ও চেন্নাইয়ে এক-একটি পিলারে চারটি করে ব্রিজ তৈরি করা হয়েছে। নীচে রাস্তা, তার উপর ফ্লাইওভার, তার উপর ফের ফ্লাইওভার, আছে মেট্রোও। কলকাতার ক্ষেত্রেও এই মডেল বেছে নিতে হবে।“

এদিন গঙ্গাসাগরের জন্য বিশেষ রাস্তা তৈরিরও ঘোষণা করেন গড়করি। তিনি জানান, গঙ্গাসাগরকে সড়কপথে জুড়তে রাজ্যের তরফে আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনে মান্যতা দিয়ে বিশেষ রাস্তা তৈরি করা হবে। এতে দেশের নানা প্রান্ত থেকে গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীদের সুবিধা হবে।

বাংলার সড়ক উন্নয়নে আরও বরাদ্দের প্রতিশ্রুতি দিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশে কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী বলেন, আগামীদিনে রাজ্যের উন্নয়নের জন্য চাইতে চাইতে মুখ্যমন্ত্রী ক্লান্ত হয়ে যেতে পারেন। তবে কেন্দ্রের বরাদ্দ শেষ হবে না।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker