‘বেবি বসে’র তাণ্ডব বিশ্বাসই হচ্ছে না ‘ইউনিভার্স বস’ গেইলের, বৈভবের সঙ্গে জড়াল এনভিডিয়ার নামও

‘বেবি বসে’ মুগ্ধ ‘ইউনিভার্স বস’! আর হবে নাই বা কেন? রেকর্ড গড়ে মাত্র ৫২ বলে ডবল সেঞ্চুরি! বৈভব সূর্যবংশীর সেঞ্চুরিতে ধুয়েমুছে গিয়েছে অতীতের সব নজির। গোটা দুনিয়া ১৫ বছর বয়সির ব্যাটিংয়ে মুগ্ধ। বিস্ময় চেপে রাখতে পারলেন না খোদ ক্রিস গেইলও। তিনি বিশ্বাসই করতে পারছেন না এটা ছিল ৫০ ওভারের ম্যাচ। অন্যদিকে আইসল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের স্বভাবসিদ্ধ রসিকতায় বৈভবকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে। যেখানে এসেছে এনভিডিয়ার কথাও।
গেইল নিজে ছিলেন ছয়ের রাজা। তিনিও অবাক বৈভব এক ইনিংসে ২৮টা ছক্কা মারায়। প্রাক্তন ক্যারিবিয়ান তারকা বলছেন, “অবিশ্বাস্য কাজ। এক ম্যাচে ২৮ ছক্কা। আমার ফোন ফেটে পড়ছিল। আমি ভাবলাম, কী যে হচ্ছে কে জানে! তারপর একজন বলল ১২ ওভারে ডবল সেঞ্চুরি করেছে। আমি জিজ্ঞেস করলাম, টি-টোয়েন্টিতে? ওরা বলল, না ৫০ ওভারের ম্যাচে। আমি বললাম কী! এরপর তো ৫০ ওভারে একাই ৩০০ করবে। সুযোগ পেলে ও খেলার সংজ্ঞা বদলে দেবে। আমি চাই ও আরও অনেক অনেক ম্যাচ খেলুক।”
গেইলের মতো করে অনেকে বৈভবকে ‘বেবি বস’ বলে ডাকেন। তবে গেইল চান না ১৫ বছর বয়সি ব্যাটারকে এই নামে ডাকা হোক। তাঁর পরামর্শ, “লোকে বলে ঠিকই। কিন্তু ওকে নিজের নাম নিজেকে তৈরি করতে হবে। যেরকম হিটম্যান, ডিভিলিয়ার্সের ৩৬০, ইউনিভার্স বস। ওকে নিজের ব্র্যান্ড তৈরি করতে হবে। ও তো বেশিদিন ‘বেবি বস’ থাকবে না।” তারপরই মজা করে বলছেন, “ইউনিভার্সে কখনই রাজত্ব করতে পারবে না। কারণ আমিই ইউনিভার্স বস।”
মজা করছে আইসল্যান্ড ক্রিকেট বোর্ড। তারা সোশাল মিডিয়ায় লিখেছে, ‘মঙ্গলবার এনভিডিয়ার সিইও পদে জেনসেন হুয়াংয়ের ফিরে আসাটা কাকতালীয় ছিল না। বৈভব সূর্যবংশীর ব্যাটে আবার এআই চিপে ফিরে এসেছে।’ উল্লেখ্য, একাধিক অভিযোগে গত ১২ নভেম্বর পদত্যাগ করেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। এই ঘটনায় সংস্থাটি হুয়াঙের সঙ্গে কালিমালিপ্ত হয় সংস্থাটিও। কিন্তু ১১ দিন পরে সেই তাঁকেই পুনর্বহাল করেছে সংস্থা।
It is no coincidence that on Tuesday Jensen Huang returned as Nvidia CEO, and on Wednesday, the AI chips in Vaibhav Sooryavanshi’s bat came back.
— Iceland Cricket (@icelandcricket) November 25, 2026
শেয়ার
লিংক



