0%

ব্রহ্মাণ্ডের নতুন রানি! মিস ইউনিভার্সের খেতাব জিতলেন সাত বছরের কন্যার মা জেনিফার ব্যারেটো

‘মিস ইউনিভার্স ২০২৬’ (Miss Universe 2026) মুকুট উঠল পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটোর মাথায়। এবারের প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল ক্যারিবীয় সাগরের এই দ্বীপপুঞ্জেই। প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছেন ডমিনিকান রিপাবলিক ও ভেনেজুয়েলার প্রতিযোগী। ফিলিপিন্স ও নিউজিল্যান্ডের প্রতিযোগীরা যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করেছেন।

এদিন তাঁর মাথায় মুকুট পরিয়ে দেন বিদায়ী মিস ইউনিভার্স মেক্সিকোর ফতিমা বশ। উল্লেখ্য, কুড়ি বছর বছর পরে পুয়ের্তো রিকোর প্রতিযোগীর মাথায় উঠল ব্রহ্মাণ্ড-সুন্দরীর মুকুট। শেষবার এই দেশ খেতাব জিতেছিল ২০০৬ সালে। যেহেতু এটা প্রতিযোগিতার ৭৫তম সংস্করণ, তাই ৩,১৫০টি হিরে খচিত নতুন মুকুট ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লেগ্যাসি’ পরলেন নতুন ‘ব্রহ্মাণ্ডের রানি’। আর সেই ভিডিও শেয়ার করে প্রতিযোগিতার অফিসিয়াল পেজে লেখা হয়েছে- ‘নতুন রানি, নতুন যুগ! আমাদের নতুন মিস ইউনিভার্স জেনিফার ব্যারেটোকে অভিনন্দন। তিনি মুকুটটি পুয়ের্তো রিকোতে ফিরিয়ে এনেছেন!’

উল্লেখ্য, পুয়ের্তো রিকোর এই তরুণী বিবাহিত এবং সাত বছর বয়সি কন্যাসন্তানের মা। শিক্ষাগত যোগ্যতার ঝুলিতে রয়েছে দুটি স্নাতকোত্তর ডিগ্রি—মনোবিজ্ঞান এবং ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে তাঁকে প্রশ্ন করা হয়, এই মুহূর্তে বিশ্ব তার নেতাদের কাছ থেকে সবচেয়ে বেশি কী আশা করে? জবাবে ব্যারেটো বলেন, তাঁর মতে বিশ্বের প্রয়োজন ‘দক্ষ’ নেতা। তাঁকে বলতে শোনা যায়, ”আমি মনে করি, বিশ্বের এমন নেতাকে প্রয়োজন যিনি পেশাদারভাবে সহমর্মী। আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে প্রায়ই অন্যকে বিচার করে প্রশ্ন তুলি। কিন্তু একজন নেতাকে নিজের মূল্যবোধকে পাশে রেখে দাঁড়াতে হবে। তৈরি করতে হবে নিদর্শন।”

বলে রাখা ভালো, প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধি ছিলেন কাজিয়া লিজ মেজো। কিন্তু তিনি প্রথম বারোজনের তালিকাতেই জায়গাই করে নিতে পারেননি। ইভনিং গাউন রাউন্ডের আগেই প্রতিযোগিতা থেকে তিনি ছিটকে গেলে এবারের মতো ভারতের আশা শেষ হয়ে যায়।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker