উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশের দিন ঘোষণা, কোথায় দেখবেন নম্বর?

সবদিক নিউজ: বর্তমানে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হয় উচ্চমাধ্যমিক (WBCHSE)। আগামী ২৭শে নভেম্বর প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারের ফলাফল। ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে, আগামী ২৭ নভেম্বর শুক্রবার দুপুর আড়াইটায় নাগাদ ফল প্রকাশ করা হবে।
২৭ নভেম্বর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, জানুন কোথায় (WBCHSE)
ইতিমধ্যে হয়ে গিয়েছে উচ্চ মাধ্যমিকে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা (WBCHSE)। এবার ২০২৭ সালে উচ্চ মাধ্যমিকে এই তৃতীয় সেমিস্টারের পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করলে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা শেষে প্রায় দেড় মাসের মাথায় ঘোষনা করা হবে এই পরীক্ষার ফলাফল। জেনে নিন ছাত্র-ছাত্রীরা কিভাবে এই পরীক্ষার ফলাফল দেখবে।
ফের বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম, কলকাতায় কত দর এখন?
ছাত্র-ছাত্রীরা বেলা তিনটের সময় ওয়েবসাইট ও অ্যাপ থেকে উচ্চমাধ্যমিকে তৃতীয় সেমিস্টার ফলাফল দেখতে পারবেন। স্কুলের তরফেও একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। সেটি হল- https://wbchseapp.wb.gov.in/portal/sec_users/login–। এখানে লগ ইন করে পরীক্ষার্থীদের রেজাল্ট ডাউনলোড করা যাবে।
কোথা থেকে রেজাল্ট দেখবেন:
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট https://result.wb.gov.in – থেকে রেজাল্ট দেখা যাবে।এছাড়া www.results.shiksha – এই ওয়েবসাইট থেকেও ফলাফল দেখা যাবে।
নিজেদের নির্ধারিত লগ-ইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রতিটি পরীক্ষার্থীর ফলাফল আলাদা ভাবে জানতে পারবে। সমস্ত পড়ুয়ার সামগ্রিক ফলাফলের সারসংক্ষেপও ডাউনলোড করতে পারবে (WBCHSE)।



