0%

৭৫০ নয়, ৪৫০ জনকে নিয়েই করতে হবে সভা! এসইউসিআইকে একগুচ্ছ শর্ত হাই কোর্টের

SOBDIK NEWS: সভা করার জন্য অনেক আগেই পুলিশের কাছে অনুমতি চেয়েছিল এসইউসিআই। কিন্তু দলের অভিযোগ, দিনের পর দিন কেটে গেলেও পুলিশের তরফে কোনও উত্তর দেওয়া হয়নি। এরপরই কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয় এসইউসিআই। বৃহস্পতিবার দু’পক্ষের বক্তব্য শুনে সভা করার অনুমতি দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তবে বেশ কিছু নিয়ম মেনে এই সভা করতে হবে দলকে।

কী কী শর্ত দিল হাই কোর্ট (Calcutta High Court)?

আগামী ২৯ নভেম্বর দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানার দুর্গানগর মোড়ে সভা করবে এসইউসিআই। দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই সভা। তবে ৭৫০ জন নয়, সর্বাধিক ৪৫০ জন কর্মী-সমর্থক এই সভায় যোগ দিতে পারবেন বলে জানিয়েছে আদালত (Calcutta High Court)।

যেখানে সভা হবে, তার সামনেই রয়েছে স্থানীয় হাট-বাজার। ফলে সভার কারণে যাতে সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয়, সেদিকে নজর রাখতে হবে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে হবে। পাশাপাশি সভার জন্য প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করতে বকুলতলা থানার পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত (Calcutta High Court)।

আরও পড়ুনঃ SIR-এর পর এবার নতুন উদ্যোগ কমিশনের, ভোটারদের জন্য জারি নয়া নির্দেশিকা

এছাড়া সভার দায়িত্বে থাকা পাঁচ জন স্বেচ্ছাসেবকের নাম ও ফোন নম্বর ২৭ নভেম্বর সন্ধ্যার মধ্যে পুলিশকে জানাতে হবে। কোনও রকম উসকানিমূলক বা আপত্তিকর মন্তব্য করা যাবে না সভা থেকে। শান্তিপূর্ণভাবে সভা করতে হবে। সভা শেষ হলে অস্থায়ী ছাউনিও খুলে ফেলতে হবে।

প্রসঙ্গত, গত ৩ নভেম্বর সভার অনুমতি চেয়ে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার এবং বকুলতলা থানার ওসির কাছে আবেদন জানিয়েছিল এসইউসিআই। কিন্তু পুলিশের কাছ থেকে কোনও উত্তর মেলেনি বলে অভিযোগ। শেষ পর্যন্ত আদালতের (Calcutta High Court) নির্দেশেই সভা করার অনুমতি পেল দল।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker