চিকিৎসার জন্য আর ছুটতে হবে না ভেলোরে! বাংলায় আরও ৪ মেডিক্যাল কলেজ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

SOBDIK NEWS: চিকিৎসার জন্য এখনও বাংলার বহু মানুষকে ভিনরাজ্যে যেতে হয়। এতে চিকিৎসার খরচের পাশাপাশি যাতায়াত ও থাকার খরচও বেড়ে যায়। এবার সেই ছবি বদলাতে চলেছে রাজ্য সরকার। শুক্রবার অন্ডালে একটি বেসরকারি ক্যানসার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখান থেকেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে একাধিক ঘোষণা করেন তিনি।
বাংলায় আরও চার মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari)
এদিন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) জানান, রাজ্যে আরও চারটি মেডিক্যাল কলেজ তৈরি করা হবে। তার জন্য ইতিমধ্যেই টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া অন্ডালে ৫০০ শয্যার একটি ক্যানসার হাসপাতাল তৈরি হচ্ছে। নিউটাউনেও হাসপাতাল তৈরির কাজ শুরু করেছে আদানি গোষ্ঠী। সেখানে গরিব মানুষের জন্য বিনামূল্যে ১০০০ শয্যার ব্যবস্থা রাখা হচ্ছে।
মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) আরও জানান, বর্তমানে রাজ্যের সাড়ে আট কোটি মানুষ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাচ্ছেন। এর মধ্যে সাড়ে ছয় কোটি মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় রয়েছেন। বাকিদের জন্য রয়েছে মুখ্যমন্ত্রী হেলথ স্কিম।
আরও পড়ুনঃ ৭৫০ নয়, ৪৫০ জনকে নিয়েই করতে হবে সভা! এসইউসিআইকে একগুচ্ছ শর্ত হাই কোর্টের
কম দামে মিলবে দামি ওষুধ
ক্যানসার-সহ বিভিন্ন কঠিন রোগের ওষুধ কিনতে গিয়ে সমস্যায় পড়েন অনেকেই। এবার তাঁদের কথা মাথায় রেখে রাজ্যের সমস্ত হাসপাতালে অমৃত মেডিসিন সেন্টার খোলা হবে। সেখানে কম দামে দামি ওষুধ পাওয়া যাবে। এছাড়াও সব হাসপাতালে হৃদ্রোগীদের জন্য বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান শুভেন্দু (Suvendu Adhikari)।
এদিন হাসপাতালের খাবারের বরাদ্দ নিয়েও আগের তৃণমূল সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। তাঁর দাবি, আগের সরকারের আমলে রোগীদের তিনবেলার খাবারের জন্য বরাদ্দ ছিল ৫৬ টাকা ৪০ পয়সা। মন্ত্রী, বিধায়ক ও সাংসদদের বেতন বাড়লেও রোগীদের খাবারের বরাদ্দ বাড়েনি। ক্ষমতায় আসার পর সেই টাকা বাড়িয়ে ১১০ টাকা করেছে বর্তমান সরকার।
শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, বিদেশ থেকে মানুষ চিকিৎসা করাতে বাংলায় আসছেন। অথচ বাংলার মানুষ চিকিৎসার জন্য ভেলোরে যাচ্ছেন। এই পরিস্থিতির বদল প্রয়োজন। রাজ্যের মানুষ যাতে বাংলাতেই ভালো চিকিৎসা পান, সেই ব্যবস্থা করার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।



