দুর্গন্ধ! বর্ণবিদ্বেষের ‘শিকার’ হয়েও সহনশীলতার পাঠ দিলেন অক্সফোর্ডের ভারতীয় ছাত্রী

বিদেশে পড়াশোনা কিংবা কর্মসংস্থানের জন্য গিয়ে ভারতীয় কিংবা অন্যান্য দেশের পড়ুয়াদের বর্ণবিদ্বেষের শিকার হওয়ার ঘটনা খুব কম নয়। মাঝেমধ্যেই তা প্রকাশ্যে আসে। তার রূপ কোথাও চরম, কোথাও কিছুটা সূক্ষ্ম। বছর পাঁচের আগে আমেরিকার মিনিয়াপোলিসের যুবক জর্জ ফ্লয়েডের নির্মম খুনের ঘটনা জন্ম দিয়েছিল ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’-এর মতো আন্দোলনের। পরবর্তী সময়ে এধরনের ঘটনা কমাতে প্রশাসনকে বেশ তৎপর হতে দেখা গিয়েছিল। তবে এখনও কোথাও কোথাও বর্ণবিদ্বেষের শিকার হতে হয় ভারতীয়দের। সাম্প্রতিকতম ঘটনা, লন্ডনের শপিং মলে গিয়ে অক্সফোর্ডের ছাত্রীর চূড়ান্ত অপমানিত হওয়া, যা বর্ণবিদ্বেষের শামিল বলে অভিযোগ ছাত্রীর। এসবের পরও অবশ্য তাঁর গলায় শোনা গিয়েছে সহনশীলতার কথা। যা ভাইরাল নেটদুনিয়ায়।
কামাক্ষী বার্তা দিয়েছেন সহনশীলতার। ভিডিওয় নিজের তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করে শেষে তিনি বলেন, ‘‘আমার এক ভারতীয় সহপাঠীর সঙ্গে আলোচনা করছিলাম যে আমরা কিন্তু প্রতিদিন এমন ছোট ছোট লড়াই করি, জিতি অথবা হারি। এভাবেই আমরা নিজেদের পৃথিবীতে বাঁচছি।”
কামাক্ষী নামে এক ভারতীয় তরুণী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন উচ্চশিক্ষার জন্য। গত সপ্তাহে লন্ডনের শপিং মলে গিয়েছিলেন কেনাকাটা করতে। আচমকাই অস্বাভাবিক অভিজ্ঞতা হয় তাঁর। ইনস্টাগ্রামে তা শেয়ার করেছেন কামাক্ষী। তাঁর অভিযোগ, মলে কেনাকাটার সময় এক শ্বেতাঙ্গ মহিলাকে তাঁর কাছাকাছি ঘুরঘুর করতে দেখেন। অদ্ভুত লাগলেও কোনও প্রশ্ন করেননি তিনি। বেশ কিছুক্ষণ এমন অস্বস্তিকর পরিস্থিতির পর হঠাৎ মহিলা কামাক্ষীর কাছে এসে বলেন, ‘‘আমি কথাটা বলতে চাই না, কিন্তু না বলে আর থাকতে পারছি না। আপনার গা থেকে অত্যন্ত বাজে গন্ধ বেরচ্ছে, খুব খারাপ!” এমন কথা শুনে স্বভাবতই আকাশ থেকে পড়েন কামাক্ষী।
ইনস্টাগ্রাম ভিডিওতে তিনি জানান, নিজের বাবার এক প্রিয় সুগন্ধী মেখে রাস্তায় বেরিয়েছিলেন। সেই গন্ধ যে এতটা কটু মনে হবে অন্যের কাছে, তা ভাবনার বাইরে! আর এতেই কামাক্ষীর অভিযোগ, নিতান্ত সুগন্ধী নিয়ে আপত্তি নয়, আসলে তিনি ভারতীয় বলেই ওই শ্বেতাঙ্গ মহিলা এমন অপমান করেছেন। ছাত্রীর কথায়, ‘‘এটা সূক্ষ্মভাবে আগ্রাসন প্রদর্শন।” তবে এসবের পরও কামাক্ষী বার্তা দিয়েছেন সহনশীলতার। ভিডিওয় নিজের তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করে শেষে তিনি বলেন, ‘‘আমার এক ভারতীয় সহপাঠীর সঙ্গে আলোচনা করছিলাম যে আমরা কিন্তু প্রতিদিন এমন ছোট ছোট লড়াই করি, জিতি অথবা হারি। এভাবেই আমরা নিজেদের পৃথিবীতে বাঁচছি।” অর্থাৎ অপমানের পালটা অপমানে জবাব দিয়ে নয়, নিজেদের মতো করেই তার মোকাবিলায় বিশ্বাসী কামাক্ষীর মতো মেয়েরা। এই সহিষ্ণুতা আসলে ভারতের চরিত্র, মজ্জাগত।
শেয়ার
লিংক



