0%

২৪ ঘণ্টায় বদলে যাবে ছবি! দক্ষিণবঙ্গে আর কতটা নামবে তাপমাত্রা? আগামীকালের আবহাওয়ার খবর

সবদিক নিউজ:আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই হুড়মুড়িয়ে তাপমাত্রা নামছে রাজ্যে। গত দু’দিনে ৫ ডিগ্রি তাপমাত্রা নেমেছে শহর কলকাতায়। বৃহস্পতিবারও একধাক্কায় পারদ পতন হয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে। শীত কী আরও জোরালো হবে? সপ্তাহান্তে কতটা কমবে তাপমাত্রা? বৃষ্টি নিয়ে কী পূর্বাভাস। দেখে নিন আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। (West Bengal Weather Report)

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর (South Bengal Weather)

আবহাওয়া দপ্তর বলছে আরও কিছুটা তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। উত্তুরে হাওয়ার দাপটে আরও ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা নেমে যেতে পারে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭-১৮-এর কাছাকাছি থাকতে পারে।

আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে স্বস্তির খবর হল, আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। বাড়বে শীতের অনুভূতি।

আরও পড়ুন: আরও বাড়ল স্থগিতাদেশের মেয়াদ! আমতলায় অভিষেকের পার্টি অফিস নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত ১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে উত্তুরে হাওয়ার অবাধে প্রবেশ থাকবে। যার কারণে ঠান্ডার বাড়বে। সপ্তাহের শেষে দিনের তাপমাত্রাও কমে যেতে পারে। হালকা কুয়াশাও দেখা যাবে ভোর ও রাতের দিকে। সুতরাং আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির শীতের প্রভাব বেশ লক্ষ্য করা যাবে।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update

উত্তরবঙ্গে উত্তুরে হাওয়ার প্রভাব থাকবে অনেক বেশি। চলতি সপ্তাহে আরও তাপমাত্রা নামার পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে ভোগাবে কুয়াশা। ভোরের দিকে দৃশ্যমান্যতা অনেকটাই নেমে যাচ্ছে। কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসছে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরের জেলাগুলিতেও।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker