0%

North Korea: যুদ্ধে ইরানের পাশে কিম জং উনের দেশ! তেহরানের জন্য লঞ্চ প্যাড তৈরি করবেন উত্তর কোরিয়ার বিজ্ঞানীরা

সবদিক নিউজ:ইরান (Iran)-আমেরিকার (America) সামরিক সংঘাতের আসরে নামলো উত্তর কোরিয়া (North Korea)। যুদ্ধের আশঙ্কার মধ্যেই যা নিয়ে নতুন করে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছড়াল। মার্কিন গোয়েন্দা সূত্রের দাবি, নিজেদের ক্ষেপণাস্ত্র ভান্ডার সুরক্ষিত রাখা এবং নতুন উৎক্ষেপণ কেন্দ্র তৈরির জন্য উত্তর কোরিয়ার সাহায্য চেয়েছে তেহরান। শুধু তাই নয়, ইরানের অস্ত্রশস্ত্র যাতে ভবিষ্যতে মার্কিন বা ইজরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতেও পিয়ংইয়ংয়ের বিশেষজ্ঞদের সহযোগিতা নিচ্ছে দেশটি। এই খবর সামনে আসতেই পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

ইরানের জন্য লঞ্চ প্যাড তৈরি করবেন উত্তর কোরিয়ার (North Korea) বিজ্ঞানীরা:

একটি প্রতিবেদনে মার্কিন সরকারি আধিকারিক এবং সিআইএ-র গোয়েন্দা সূত্রের উল্লেখ করে জানানো হয়েছে, কয়েক দিন আগেই ইরান ক্ষেপণাস্ত্র পরিকাঠামো সুরক্ষিত করার বিষয়ে উত্তর কোরিয়ার (North Korea) কাছে সাহায্য চেয়েছিল। সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে পিয়ংইয়ং। আপাতত উত্তর কোরিয়ার বিশেষজ্ঞরা নিজেদের দেশ থেকেই ইরানকে প্রয়োজনীয় পরামর্শ ও প্রযুক্তিগত নির্দেশনা দিচ্ছেন। প্রয়োজনে তাঁদের একটি দল তেহরানেও যেতে পারে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

 ‘২০০৮-এ হয়নি, জঙ্গিদের এখন যোগ্য জবাব দিচ্ছি’, ২৬/১১-র হামলার প্রসঙ্গে কী জানালেন এয়ার চিফ মার্শাল?

ইরানের এই তৎপরতার পিছনে রয়েছে সাম্প্রতিক সংঘাতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরিকাঠামোর ক্ষয়ক্ষতি। প্রতিবেদনের দাবি, আমেরিকার সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ইরানের প্রায় ৮০ শতাংশ উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস হয়ে গিয়েছে। ফলে নতুন ক্ষেপণাস্ত্র তৈরি এবং সেগুলি ব্যবহারের ক্ষেত্রে সমস্যায় পড়েছে তেহরান। বিশেষ করে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলিতে নতুন উৎক্ষেপণ কেন্দ্র গড়ে তুলতে চাইছে ইরান। কিন্তু প্রয়োজনীয় প্রযুক্তি ও উপকরণের অভাব এবং একাধিক বিজ্ঞানীর মৃত্যুর কারণে সেই কাজ কঠিন হয়ে উঠেছে।

এদিকে, উত্তর কোরিয়ার কাছে এই ধরনের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও পরিকাঠামো তৈরির দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তাই তাদের সহযোগিতায় আরও উন্নত ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে ইরান বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধেও মস্কোর পাশে দাঁড়িয়েছে পিয়ংইয়ং। রুশ বাহিনীকে সহায়তা করতে উত্তর কোরিয়ার সেনা পাঠানোর ঘটনাও আন্তর্জাতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

 শিকে ছিঁড়ল সরকারি কর্মচারীদের! DA বৃদ্ধির ঘোষণা রাজ্যে, চার মাসের বকেয়া মিলবে নগদে

সব মিলিয়ে ইরানকে উত্তর কোরিয়ার (North Korea) এই সম্ভাব্য সহযোগিতা পশ্চিম এশিয়ার সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একাংশ। এমনিতেই ইরানের পাশে রয়েছে রাশিয়া। মার্কিন নীতির বিরোধিতা করে একাধিকবার তেহরানের প্রতি সমর্থন জানিয়েছে মস্কো। ফলে উত্তর কোরিয়াও যদি সরাসরি ইরানের ক্ষেপণাস্ত্র পরিকাঠামো তৈরিতে সাহায্য করে, তা হলে আমেরিকার সঙ্গে একাধিক দেশের সংঘাতের সমীকরণ আরও জটিল হয়ে উঠতে পারে। তবে গোয়েন্দা সূত্রের এই দাবির স্বাধীন সত্যতা এখনও নিশ্চিত নয়।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker