0%

উত্তুরে হাওয়ার দাপটে নামছে পারদ! আজ কোন জেলায় কেমন আবহাওয়া? জানুন আপডেট

SOBDIK NEWS: দুর্যোগের মেঘ কাটতেই রাজ্যে খেল দেখাতে শুরু করেছে উত্তুরে হাওয়া। বিগত কয়েকদিনে জেলায় জেলায় তাপমাত্রা অনেকটা কমেছে। সকাল ও রাতের দিকে পাওয়া যাচ্ছে শীতের (Winter) আমেজ। শুক্রবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে শীতের ইনিংস শুরু | (South Bengal Weather)

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল থেকেই কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় পরিষ্কার আকাশ থাকবে। কোথাও কোথাও সামান্য মেঘ দেখা গেলেও বৃষ্টির সম্ভাবনা নেই।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া ভালই থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস নেই। উপকূলবর্তী জেলা তথা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের আবহাওয়াও আজ শুষ্ক থাকবে। আপাতত কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।

আরও পড়ুনঃ দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ অবধি রোপওয়ে! নীতিনের সঙ্গে বৈঠকের পরেই ঘোষণা মুখ্যমন্ত্রীর

তবে দুর্যোগের পূর্বাভাস না থাকলেও সব জেলায় একরকম ঠান্ডার অনুভূতি হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিমের জেলাগুলিতে ভোরবেলা ও রাতের দিকে বেশি শীত অনুভূত হবে। বিশেষত বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামে ঠান্ডার আমেজ বেশি পাওয়া যাবে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। ভোর ও সকালবেলা হালকা শীতের অনুভূতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দুপুরে দিকে রোদের জন্য ঠান্ডার অনুভূতি কিছুটা কমবে। সূর্য ডুবতেই ফের শীতের মালুম পাওয়া যাবে।

উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া | (North Bengal Weather)

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। আজ উত্তরের কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। পাহাড়ি এলাকায় ঠান্ডার অনুভূতি বেশি থাকবে। তবে কুয়াশা নিয়ে আপাতত বিশেষ সতর্কতা নেই। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রায় উল্লেখযোগ্য ওঠানামার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

ঘূর্ণিঝড় আকভানের দাপট কাটতেই রাজ্যে উত্তুরে হাওয়ার প্রভাব টের পাওয়া যাচ্ছে। নভেম্বরের শেষ থেকেই দুই বঙ্গে জোরালো শীতের আমেজ অনুভূত হচ্ছে। আপাতত সেই ধারা অব্যাহত থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker