0%

চন্দ্রশেখরনের পুনর্নিয়োগকে চ্যালেঞ্জ জানালেন নোয়েল! টাটা গ্রুপের ‘লড়াই’ পৌঁছে গেল আদালতে

সবদিক নিউজ: সাম্প্রতিক সময়ে বারংবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে টাটা গ্রুপের (Tata Group) চলমান অভ্যন্তরীণ বিবাদ। তবে, এবার বিষয়টি এতটাই গুরুতর হয়ে উঠেছে যে সেই বিবাদ এখন বোম্বে হাইকোর্ট (Bombay High Court) পর্যন্ত পৌঁছেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, টাটা ট্রাস্টসের (Tata Trusts) চেয়ারম্যান নোয়েল টাটা টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনের পুনর্নিয়োগের বিষয়টি চ্যালেঞ্জ করেছেন। এর পাশাপাশি, টাটা ট্রাস্টস আদালতের কাছে দাবি জানিয়েছে যে, আগামী ৩০ নভেম্বর সম্পন্ন হতে চলা বোর্ড মিটিংয়ে চেয়ারম্যানকে তাঁর ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত রাখা হোক।

টাটা গ্রুপের (Tata Group) ‘লড়াই’ পৌঁছে গেল আদালতে:

জানিয়ে রাখি যে, এই বিতর্কের সূত্রপাত হয় গত ১৭ সেপ্টেম্বর সম্পন্ন হওয়া একটি বোর্ড মিটিং থেকে। যেখানে চন্দ্রশেখরনকে আরও ৫ বছরের জন্য চেয়ারম্যান হিসেবে পুনর্নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সময়ে নোয়েল টাটা এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। অন্যদিকে, টাটা ট্রাস্টসের অপর প্রতিনিধি ভেনু শ্রীনিবাসন এটিকে সমর্থন করেন। দু’জনের মধ্যে মতবিরোধের পর, সভার সভাপতিত্বকারী হরিশ মানওয়ানি চন্দ্রশেখরনের নিয়োগের পক্ষে নির্ণায়ক ভোটটি দেন। এখন টাটা ট্রাস্টস এই প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করছে।

বিস্তারিত: উল্লেখ্য যে, টাটা ট্রাস্টসের দু’টি সংস্থা। যেগুলি হল স্যার দোরাবজি টাটা ট্রাস্ট (SDTT) এবং আরডি টাটা ট্রাস্ট (RDTT)। এই দুই সংস্থা বোম্বে হাইকোর্টে পৃথক পৃথক আবেদন দাখিল করেছে। উভয় সংস্থাই যুক্তি দিয়েছে যে, চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের ক্ষেত্রে গত ১৭ সেপ্টেম্বরের সিদ্ধান্তটি নিয়মবিরুদ্ধ। ট্রাস্টসের যুক্তি হল, টাটা সন্সের নিয়মের ১২১ নং ধারা অনুযায়ী কিছু নির্দিষ্ট সিদ্ধান্তের জন্য ট্রাস্টস কর্তৃক নিযুক্ত ডাইরেক্টরদের সমর্থন প্রয়োজন। এমতাবস্থায়, যদি তাদের প্রতিনিধিরা কোনও সিদ্ধান্তে একমত না হন, সেক্ষেত্রে বৈঠকের সভাপতির নির্ণায়ক ভোট সেই প্রয়োজনীয় সমর্থনের বিকল্প হতে পারে না।

 দ্বিতীয় টেস্টেও সুযোগ পাবেন না সিরাজ? ক্রাইস্টচার্চে কেমন হবে টিম ইন্ডিয়ার সম্ভাব্য প্লেয়িং ইলেভেন?

এদিকে, ট্রাস্টসের বোর্ডে দু’জন প্রতিনিধি রয়েছেন। তাঁরা বলেন নোয়েল টাটা এবং ভেনু শ্রীনিবাসন। গত ১৭ সেপ্টেম্বরের বৈঠকে শ্রীনিবাসন চন্দ্রশেখরনের পুর্নিনিয়োগের পক্ষে ভোট দিয়েছিলেন। অপরদিকে, নোয়েল চন্দ্রশেখরনের বিপক্ষে ভোট দেন। তা সত্ত্বেও, বৈঠকের সভাপতি হরিশ মানওয়ানির নির্ণায়ক ভোটে প্রস্তাবটি পাস হয়ে যায়। ট্রাস্টসের দাবি, এভাবে চন্দ্রশেখরনের নিয়োগ অনুমোদন করা সংস্থাটির নিয়মের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ছিল। তবে, টাটা সন্স দাবি করেছে যে বোর্ড সমস্ত প্রয়োজনীয় নিয়মকানুন অনুসরণ করেই সিদ্ধান্তটি নিয়েছে।

 স্কিল ডেভেলপমেন্ট এবং ইনোভেশনের মাধ্যমে চাকরির সুযোগ! পড়ুয়াদের স্বপ্নপূরণের সঙ্গী Srimati Private ITI

৩০ নভেম্বরের বৈঠকের আগে কেন আদালতের দ্বারস্থ: জানিয়ে রাখি যে, টাটা সন্সের বোর্ডের পরবর্তী বৈঠক আগামী ৩০ নভেম্বর সম্পন্ন হওয়ার কথা। এই বৈঠকে সংস্থাটিকে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করার, অর্থাৎ একটি পাবলিক কোম্পানিতে পরিণত করার পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায়, ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার থেকে শুরু করে, আইনি উপদেষ্টা এবং অন্যান্য প্রয়োজনীয় অংশীদারদের নিয়োগের মতো বিষয়গুলিও আলোচ্যসূচিতে রয়েছে। টাটা ট্রাস্টস আশঙ্কা করছে যে, ৩০ নভেম্বরের বৈঠকে কোনও সিদ্ধান্ত নিয়ে তাদের দুই প্রতিনিধির মধ্যে মতবিরোধ দেখা দিলে আবারও নির্ণায়ক ভোট ব্যবহার করা হতে পারে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker