0%

উষ্ণায়নে রক্ষে নেই কারও! ঝড়-বন্যায় তছনছ আমেরিকা, বিদ্যুৎহীন ১০ লক্ষ মানুষ! বাতিল ৪ শতাধিক উড়ান

বিশ্ব উষ্ণায়নে প্রথম বিশ্বেরও ছাড় নেই! এবার প্রকৃতির রুদ্ররোষে আমেরিকা। শক্তিশালী ঝড় ও একটানা বৃষ্টিতে তছনছ হয়ে গিয়েছে মার্কিন মুলুকের পূর্ব উপকূলীয় অঞ্চল। কোথাও কোথাও এর মধ্যেই বিপজ্জনক হারে চলছে তুষারপাত। ঝোড়ো বাতাসে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে প্রায় ১০ লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। অবরুদ্ধ সড়ক। ব্যাহত বিমান চলাচলও। গতকাল থেকে এখনও পর্যন্ত ৪৪০টির বেশি উড়ান বাতিল হয়েছে। একাধিক বিমানবন্দরে বিলম্বিত ২ হাজার ২০০টির বেশি ফ্লাইট। এই পরিস্থিতিতে আগামী শনিবার পর্যন্ত নিউ ইয়র্ক শহরে থ্যাংকসগিভিংয়ের দিবসের প্যারেড বাতিল করা হয়েছে। গত ১০০ বছরে এই প্রথম থ্যাঙ্কসগিভিং দিবসের প্যারেড বাতিল হল।

আমেরিকার আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘণ্টায় ১১২ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে গিয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে। ভারী বৃষ্টিতে উপকূলীর বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। ঝড়ের কারণে ওয়াশিংটন ও নিউইয়র্ক সিটি এলাকার প্রধান বিমানবন্দরগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জেরে মোট ৪৪০টি উড়ান বাতিল হয়েছে। বিলম্বিত হয়েছে ২ হাজার ২০০টির বেশি বিমান। অন্যদিকে, ৯ লক্ষ ৬১ হাজারের বেশি গ্রাহকের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর মধ্যে রয়েছে অসংখ্য বাণিজ্যিক প্রতিষ্ঠানও। বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গিয়েছে, পেনসিলভানিয়ায় ২ লক্ষ ৩৫ হাজারের বেশি, নিউ জার্সিতে ১ লক্ষ ৮০ হাজারের বেশি, মেরিল্যান্ডে ১ লক্ষ ৫৬ হাজার এবং ভার্জিনিয়ায় ১ লক্ষ ৩২ হাজার গ্রাহক অন্ধকারে।

উত্তর ক্যারোলিনা থেকে নিউ জার্সি অবধি উপকূলীয় অঞ্চলে ঝড়ের পাশাপাশি ভারী বৃষ্টিপাত হয়েছে। কোথায় কোথায় বসতি অঞ্চলে জমা জলের উচ্চতা এক ফুট কিংবা তার বেশি। প্লাবিত অধিকাংশ রাস্তাঘাট। নিউ জার্সি এবং নিউ ইয়র্কের একটা বড় অংশ সতর্কতা জারি করেছে প্রশাসন। আপাতত জরুরি প্রয়োজন ছাড়া পথে বেরোতে বারণ করা হয়েছে আবহাওয়া দপ্তরের নির্দেশিকায়। ঝড়ের মধ্যে বেশি গাড়িতে আটকে পড়েছিলেন আরোহীরা। বিপজ্জনক অবস্থা থেকে তাঁদের উদ্ধার করে জরুরি পরিষেবা কর্মীরা। প্রশাসনের বার্তা, গন্তব্যের চেয়েও আপনার মূল্যবান প্রাণ। মাথায় রেখে নিরাপদ স্থানে থাকুন। ঝড়-বন্যার সঙ্গে কোথায় ভারী তুষারপাত শুরু হওয়ায় বিপদ আরও বেড়েছে। এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের দিকে নজর রাখতে বলা হয়েছে নাগরিকদের।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker