0%

ডিলিমিটেশন বিলে ভোট দিতে পারবেন তৃণমূলের ২০ বিদ্রোহী সাংসদ? বিশেষ অধিবেশনের আগে সামনে এল বড় তথ্য

SOBDIK NEWS: আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা সংসদের বিশেষ অধিবেশন। সেখানে আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ বিল আনার কথা রয়েছে। এই বিল পাশ করাতে দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হতে পারে। আর সেই কারণেই এখন চর্চায় তৃণমূলের (Trinamool Congress) ২০ জন বিদ্রোহী সাংসদ। দল ছেড়ে বেরিয়ে গেলেও তাঁরা কি সংসদে ভোট দিতে পারবেন? এবার সেই প্রশ্নের উত্তর মিলল লোকসভা সচিবালয় সূত্রে।

তৃণমূলের (Trinamool Congress) বিদ্রোহী সাংসদদের ভোট দিতে বাধা নেই?

গত জুন মাসে তৃণমূল (Trinamool Congress) ছেড়েছিলেন ২০ জন সাংসদ। পরে তাঁরা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (NCPI)-তে যোগ দেওয়ার কথা জানান। এরপরই তাঁদের সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভার স্পিকারের কাছে আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এতদিন পরেও সেই আবেদনের কোনও নিষ্পত্তি হয়নি।

লোকসভা সচিবালয় সূত্রে খবর, কোনও সাংসদকে অযোগ্য ঘোষণা করা না হলে তিনি সংসদের সমস্ত কাজে যোগ দিতে পারেন। এমনকি ভোটও দিতে পারেন। শুধুমাত্র দলত্যাগের অভিযোগ জমা পড়েছে বলেই কোনও সাংসদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া যায় না।

আরও পড়ুনঃ পুজোর ছাড় শেষ, এবার এই সমস্ত রাস্তায় আর চলবে না টোটো! কড়া বার্তা পরিবহণ মন্ত্রীর

আগামী ৩০ নভেম্বর থেকে লোকসভার অধিবেশন শুরু হওয়ার কথা। অন্যদিকে, রাজ্যসভার অধিবেশন শুরু হবে ২ ডিসেম্বর থেকে। ৩ ডিসেম্বর পর্যন্ত চলতে পারে এই বিশেষ অধিবেশন। সেখানে গুরুত্বপূর্ণ বিল (Delimitation Bill) পাশের ক্ষেত্রে প্রতিটি সাংসদের ভোটেরই গুরুত্ব রয়েছে।

ফলে স্পিকার কোনও সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত তৃণমূলের (Trinamool Congress) ওই ২০ জন সাংসদের ভোট দিতে কোনও বাধা নেই বলেই খবর। এখন বিশেষ অধিবেশনের আগে স্পিকার কোনও সিদ্ধান্ত নেন কি না, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker