0%

লাফিয়ে কমেছে দাম! ভারতের কোন রাজ্যে সবথেকে সস্তায় মিলছে সোনা?

সবদিক নিউজ: গত এক মাসে সোনার দামে (Gold Price) উল্লেখযোগ্য পতন পরিলক্ষিত হয়েছে। যার ফলে গ্রাহকদের মধ্যেও সোনা কেনার জন্য হুড়োহুড়ি দেখা গিয়েছে। তবে, ভারতের (India) বিভিন্ন রাজ্যে সোনার দামের (Gold Rate) তারতম্য রয়েছে। মূলত, প্রতিটি রাজ্যে সোনার দামের ওপর ভিন্নভাবে ভ্যাট ধার্য করা হয়। যার কারণে দামেও তারতম্য ঘটে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা জানাবো ভারতের কোন রাজ্যে সবচেয়ে সস্তায় সোনা পাওয়া যায় সেই প্রসঙ্গে।

ভারতের কোন রাজ্যে সবথেকে সস্তায় মিলছে সোনা (Gold Price)?

কোন রাজ্যে সবচেয়ে সস্তা সোনা পাওয়া যায়: জানিয়ে রাখি যে, সোনার দাম নির্ধারণের মানদণ্ড ভিন্ন হওয়ায়, রাজ্যভেদে সোনার দামেরও ভিন্নতা দেখা যায়। তবে, কেরালাকে প্রায়শই দেশের সেই বাজার হিসাবে বিবেচনা করা হয় যেখানে কম দামে সোনা পাওয়া যায়। কিন্তু এর মানে এই নয় যে, অন্যান্য রাজ্যের তুলনায় কেরালার সব জায়গায় সোনা সস্তা হবে। সোনার দামের পাশাপাশি তৈরির খরচ এবং অন্যান্য ব্যয়ও গ্রাহকদের পকেটের ওপর প্রভাব ফেলে।

কেরালায় সোনা সবচেয়ে সস্তা কেন: উল্লেখ্য যে, কেরালায় সোনা কেনার ঐতিহ্য বেশ পুরনো। বিয়ে এবং উৎসবের সময়ে ওই রাজ্যে ব্যাপকভাবে সোনা কেনা হয়। এছাড়াও, ওই রাজ্যে প্রচুর গহনার দোকান রয়েছে।

 ২০৩৬-এর অলিম্পিক আয়োজন করতে প্রস্তুত! IOC-র কাছে রোডম্যাপ জানাল ভারত

মূলত, গ্রাহকদের আকৃষ্ট করার জন্য এই দোকানগুলির মধ্যে তীব্র প্রতিযোগিতাও বিদ্যমান। কেরালার কোচিতে সোনার বড় ব্যবসা এবং গহনা ব্যবসায়ীদের মধ্যেও তীব্র প্রতিযোগিতা রয়েছে। এর ফলে ক্রেতারা আরও ভালো দাম এবং কম উৎপাদন খরচ থেকে লাভবান হতে পারেন।

 লন্ডনকেও টেক্কা! বিশ্বের তৃতীয় বৃহত্তম এক্সচেঞ্জের তকমা পেল NSE, নজির গড়ল শেয়ারও

অন্যান্য রাজ্যগুলির পরিস্থিতি কেমন: জানিয়ে রাখি যে, কেরালা ছাড়াও তামিলনাড়ু এবং মহারাষ্ট্রেও সোনা কেনার জন্য ভালো বাজার রয়েছে। তামিলনাড়ুর চেন্নাইয়েও সোনা ও গয়নার একটি শক্তিশালী বাজার রয়েছে। অন্যদিকে, মুম্বাইয়ে সোনার বার এবং গয়নার বড় ব্যবসা রয়েছে। তাই, এই রাজ্যগুলির ক্রেতারা ভালো অফার খুঁজে পেতে পারেন। যদিও, এই রাজ্যগুলির কোনও এটিই সবসময় সবচেয়ে সস্তা সোনা বিক্রি করে না।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker