মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

নিজস্ব প্রতিনিধিঃ মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া কুস্তির দুনিয়ায়।স্ত্রী পেইজ ও এক কন্যাসন্তানকে রেখে চলে গেলেন রিড। তাঁর স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা।
রিংয়ে প্রতিপক্ষকে ধরাশায়ী করার জন্য পরিচিত ছিলেন অস্ট্রেলিয়ার এই রেসলার। কিন্তু সম্প্রতি ক্রাউন জুয়েল প্রতিযোগিতায় গুরুতর চোট পাওয়ার পর থেকেই তাঁকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। জানা গিয়েছে, গত ৭ নভেম্বর সৌদি আরবে আয়োজিত ক্রাউন জুয়েল প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ব্রনসন। সেখানে ওবা ফেমির সঙ্গে সংঘর্ষে গুরুতর আঘাত পান তিনি। প্রতিপক্ষের আঘাতে রিংয়ের বাইরে একটি টেবিলের উপর ছিটকে পড়েন রিড। সূত্রের খবর, সেই ঘটনায় তাঁর পাঁজরের একাধিক হাড় ভেঙে যায়। কিডনিতেও গুরুতর আঘাত লাগে। চিকিৎসার জন্য সৌদি আরবেই থাকতে হয়েছিল তাঁকে। পরে ১৮ নভেম্বর আমেরিকায় ফেরেন এই রেসলার। শুক্রবার তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। তবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে, তা নিয়ে এখনও বিস্তারিত ভাবে কিছু জানানো হয়নি। ক্রাউন জুয়েলের মঞ্চে পাওয়া আঘাতের সঙ্গে তাঁর মৃত্যুর সরাসরি কোনও যোগ রয়েছে কি না, তা-ও স্পষ্ট নয়।
আরও পড়ুনঃ পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না
উল্লেখ্য, ২০১৯ সালে ডব্লিউডব্লিউই-তে যোগ দিয়েছিলেন ব্রনসন। এনএক্সটি-তে নিজের জায়গা তৈরি করতে বেশি সময় লাগেনি তাঁর। ২০২১ সালে এনএক্সটি নর্থ আমেরিকান চ্যাম্পিয়নশিপ জেতেন তিনি। যদিও ওই বছরই ডব্লিউডব্লিউই থেকে বিদায় নিতে হয়েছিল তাঁকে। পরে ২০২২ সালে আবার সংস্থায় ফিরে আসেন রিড। এরপর থেকে ধীরে ধীরে মূল মঞ্চে নিজের পরিচিতি গড়ে তোলেন। ২০২৪ সালে আন্দ্রে দ্য জায়ান্ট মেমোরিয়াল ব্যাটল রয়্যাল জিতে নজর কাড়েন রিড।
The post মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল? appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.



