0%

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

নিজস্ব প্রতিনিধি:  টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে ঝড় তোলার জন্য তাঁর জুড়ি মেলা ভার। ক্রিজে ঋষভ পন্থের ব্যাটিং মানেই ছক্কার ফুলঝুড়ি। এবার সেই বিধ্বংসী ব্যাটিংয়ের জোরেই বিশ্ব টেস্ট ক্রিকেটের ইতিহাসে নিজের নাম লিখে ফেললেন ভারতের এই তারকা ব্যাটার। পিছনে ফেললেন ইংল্যান্ডের তারকা বেন স্টোকসকেও। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বড় রান না পেলেও একটি ছক্কাতেই গড়ে ফেললেন অনন্য নজির। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে (WTC)-র ইতিহাসে সর্বাধিক ছক্কার মালিক এখন ভারতীয় এই উইকেটকিপার-ব্যাটার।   

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচ চলছে। ম্যাচের দ্বিতীয় দিনে ভারতের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৯ বলে ২৩ রান করেন পন্থ। তাঁর ইনিংসে ছিল একটি চার ও একটি ছক্কা। জ্যাকব ডাফির বলে কাইল জেমিসনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। তবে এই ছোট্ট ইনিংসেই তৈরি হয়ে যায় ইতিহাস। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজের ৮৯তম ছক্কাটি হাঁকিয়ে বেন স্টোকসকে পিছনে ফেলেন তিনি ।  ৬৪টি ম্যাচে ১১৭টি ইনিংস খেলে স্টোকসের সংগ্রহ ছিল ৮৮টি ছক্কা। সেখানে মাত্র ৪৪টি ম্যাচে ৭৬টি ইনিংস খেলেই ৮৯টি ছক্কা হাঁকিয়ে শীর্ষস্থান দখল করলেন ভারতীয় তারকা। 


🚨 𝗥𝗲𝗰𝗼𝗿𝗱 𝗔𝗹𝗲𝗿𝘁

Rishabh Pant now has the Most Sixes in ICC World Test Championship history! 🔝 👏

Updates ▶️ https://t.co/6iCwvH4Zap

#TeamIndia | #NZvIND https://t.co/UKbanSgUbN

— BCCI (@BCCI) November 28, 2026

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে (WTC) সর্বাধিক ছক্কা হাঁকানোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। তাঁর ঝুলিতে রয়েছে ৫৬টি ছক্কা। ৪৮টি ছক্কা নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন শুভমন গিল এবং ৪৫টি ছক্কা নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন যশস্বী জয়সওয়াল। অর্থাৎ এই তালিকার প্রথম পাঁচে রয়েছেন চার ভারতীয় ব্যাটার।  

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker