0%

শুভেন্দুর সঙ্গে বৈঠক শতাব্দীর, মহিলা সংরক্ষণ বিল নিয়ে কী জানালেন সাংসদ?

নয়াদিল্লি: মহিলা সংরক্ষণ বিল নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন সাংসদ শতাব্দী রায়। শনিবার PWD ক্যাম্পে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন তিনি। বেশ কিছুক্ষণ চলে দু’জনের আলোচনা। পরে মুখ্যমন্ত্রী নিজেই জানান, সংসদে মহিলা সংরক্ষণ বিলের পক্ষে ভোট দেওয়ার কথা তাঁকে জানিয়েছেন শতাব্দী।

বৈঠক শেষে শুভেন্দু বলেন, সাংসদ তাঁর লোকসভা কেন্দ্রের একটি উন্নয়নমূলক কাজ এবং সাংসদ তহবিলের (MPLAD) বিষয় নিয়ে কথা বলতে এসেছিলেন। সেই আলোচনার মধ্যেই ভোটের প্রসঙ্গ ওঠে। মুখ্যমন্ত্রীর দাবি, শতাব্দী তাঁকে জানিয়েছেন, মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন তিনি।

আগামী সোমবার দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ২০ জন সাংসদের বৈঠক হওয়ার কথা। তার আগে শতাব্দীর সঙ্গে এই সাক্ষাৎ রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিভিন্ন দলের মধ্যে মতপার্থক্যের আবহে তাঁর অবস্থান সামনে আসায় জল্পনা বেড়েছে।

এদিন কংগ্রেসকেও নিশানা করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, অতীতে একাধিকবার মহিলা সংরক্ষণ বিল আটকে দেওয়ার চেষ্টা করেছে কংগ্রেস। অথচ মহিলাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়ানোর প্রশ্নে দলটি কার্যকর পদক্ষেপ করেনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, নারী ক্ষমতায়নে বিশ্বাসী হলে এই বিলের সমর্থন করা উচিত। তাঁর মতে, বিলের বিরোধিতা মানে মহিলাদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগের বিরোধিতা করা।

প্রশাসনিক স্তরে সব দলের জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলার অধিকার রয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, কোনও দলের সাংসদ বা বিধায়ক প্রশাসনিক দফতরে আসতেই পারেন। এ নিয়ে শাসকদলের তরফে কোনও বাধা নেই।

রাজ্যে মহিলাদের প্রতিনিধিত্ব আরও বাড়ানোর পক্ষেও সওয়াল করেন শুভেন্দু। তাঁর দাবি, রাজ্যের জনসংখ্যার প্রায় অর্ধেক মহিলা। তাই বিধানসভায় আরও বেশি মহিলা বিধায়ক দেখতে চান তিনি। মহিলা সংরক্ষণকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে রাখার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বাংলাদেশ-নেপাল ভুটানের কাছে চিকিৎসা পর্যটনের স্বর্গ হতে চলেছে পশ্চিমবঙ্গ

কোচবিহারে স্কুলের পরীক্ষা ছেড়ে জুম্মার নামাজে মুসলিম শিক্ষকরা! ঘটনাস্থলে হিন্দু জাগরণ মঞ্চ

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker