0%

গাভাসকরের পরামর্শ না শুনেই ভূরি ভূরি ক্যাচ মিস ভারতের! রাগে ঘুসি ছুড়লেন সানি

ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অনেকটা পিছিয়ে ভারত। তার আগে ভুগিয়েছে বাজে ফিল্ডিং ও ক্যাচ মিস। অন্তত ৬টা ক্যাচ মিস হয়েছে। কেএল রাহুল থেকে যশস্বী জয়সওয়াল কে নেই সেই তালিকায়। যা দেখে আর হতাশা চেপে রাখতে পারলেন না সুনীল গাভাসকর। ক্যাচ মিস দেখে রেগেমেগে শূন্যে ঘুসি ছুড়ে মারলেন কিংবদন্তি ক্রিকেটার।

দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ৩৫৬ রান তুলেছে। আকাশ দীপ ৫টি উইকেট পেয়েছেন। তবে সংখ্যাটা ৫ নয়, মোট ৯-ও হতে পারত। ম্যাট হেনরি ১৯ রান করলেন ঠিকই, তাঁর অন্তত ৪টি ক্যাচ পড়েছে। জীবনদান পেয়েছেন ড্যারিল মিচেল ও টম ল্যাথামও। কিউয়ি অধিনায়ক ল্যাথাম হাফসেঞ্চুরি পেয়ে যান।

এর মধ্যে ল্যাথামের ক্যাচ অল্পের জন্য মিস হয়। ঠিক মিস বলা যায় না, কারণ বল স্লিপে কেএল রাহুলের কিছুটা সামনে পড়েছিল। বল রাহুলের আয়ত্তের বাইরে ছিল। কিন্তু ঘটনা ঘটতেই শূন্যে ঘুসি মারতে থাকেন গাভাসকর। চোখমুখ দেখেই বোঝা যায়, যথেষ্ট বিরক্ত ও হতাশ। কিন্তু ক্যাচটা তো আয়ত্তের বাইরে ছিল। তাহলে গাভাসকরের রাগের কারণ কী? কারণ প্রথম দিন থেকেই তিনি বলে আসছিলেন, ফিল্ডারদের কিছুটা কাছে আনতে। সেই পরামর্শ কেউ কানেই নেয়নি। তারপর ধারাভাষ্যে গাভাসকর বলেন, “আমি কাল থেকেই বলছি, ফিল্ডারদের এগিয়ে আসা উচিত।”

অবশ্য এরকম একটা ঘটনা নয়। গুর্নুর ব্রার, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, দেবদত্ত পাড়িক্কল- ক্যাচ মিসের তালিকায় কেউ বাদ যায়নি। পরে স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলে স্বীকার করেন, “হয়তো আরও ৩০-৪০ রান কম হতে পারত। আমরা ক্যাচ মিস করেছি। সুযোগ কাজে লাগাতে পারিনি। সেগুলোর ফল ভুগছি। যাঁদের ক্যাচ ফেলেছি, তাঁরাই রান করেছে। আমরা অনুশীলনে ক্যাচ ধরছি। কিন্তু মাঠে কাজে লাগাতে পারছি না।”

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker