0%

গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলার জয়জয়কার! কোন কোন ছবির কথা জানালেন রুদ্রনীল?

গোয়ায় শুরু হয়েছে ৫৭তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI)। এশিয়ার অন্যতম প্রাচীন এবং ভারতের বৃহত্তম চলচ্চিত্র উৎসবগুলির মধ্যে অন্যতম এই আয়োজন। দেশ-বিদেশের বিভিন্ন ভাষার ছবি, পরিচালক, প্রযোজক ও অভিনেতাদের উপস্থিতিতে জমে উঠেছে উৎসবের আসর। আর সেখানেই এবার নজর কাড়ছে বাংলা ছবির উপস্থিতি। উৎসবে যোগ দিতে গোয়ায় পৌঁছেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তিনি। 

সোশ্যাল মিডিয়ায় রুদ্রনীল লেখেন, গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়ে বহু পরিচিত মানুষের সঙ্গে দেখা হয়েছে তাঁর। তবে এবারের উৎসবে সবচেয়ে আনন্দের বিষয় বাংলা ছবির নির্বাচন। তাঁর কথায়, ‘বেস্ট ডেবিউ ডিরেক্টর’ বিভাগে পরিচালক সমর্পণ সেনগুপ্ত এবং প্রযোজক অভিজিৎ চট্টোপাধ্যায়ের ছবি ‘প্রত্যাবর্তন’ প্রদর্শিত হয়েছে। অন্যদিকে, প্যানোরামা বিভাগে জায়গা করে নিয়েছে পরিচালক শেখর দাশের ছবি ‘পাগলা ঘোড়া’।

রুদ্রনীলের মতে, সর্বভারতীয় স্তরের এমন একটি চলচ্চিত্র উৎসবে বাংলা ছবির এই স্বীকৃতি নিঃসন্দেহে গোটা বাংলা চলচ্চিত্র জগতের কাছে আনন্দের খবর। আঞ্চলিক ভাষার ছবির জন্য জাতীয় স্তরের এমন মঞ্চে জায়গা করে নেওয়া বাংলা সিনেমার পরিচিতি ও বিস্তারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।

তবে উৎসবে কয়েকজন পরিচিত মুখকে মিস করেছেন অভিনেতা। অঞ্জন দত্ত, রূপা গঙ্গোপাধ্যায়, শিলাজিৎ এবং খরাজ মুখোপাধ্যায়ের নাম উল্লেখ করে রুদ্রনীল জানিয়েছেন, তাঁরা উপস্থিত থাকলে আড্ডা, আলোচনা ও সময় কাটানো আরও জমে উঠত।

  • Nov 28, 2026 22:07 IST

    শাবানার নিষেধ অমান্য করে গোপনে চোখের অস্ত্রোপচার জাভেদের

    স্ত্রী শাবানা আজমির নিষেধ অমান্য করেই গোপনে চোখের অস্ত্রোপচার করিয়েছিলেন জাভেদ আখতার। নতুন প্রযুক্তির সাহায্যে চশমা ছাড়াই কাছের ও দূরের জিনিস দেখার সুযোগ পেতেই এই সিদ্ধান্ত নেন বর্ষীয়ান গীতিকার। যদিও অস্ত্রোপচারের আগে তাঁকে সতর্ক করেছিলেন শাবানা। বলেছিলেন, এতে অন্ধ হয়ে যেতে পারেন তিনি! সম্প্রতি প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে এক আলাপচারিতায় সেই মজার অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন জাভেদ।

  • Nov 28, 2026 18:09 IST

    কলকাতা চলচ্চিত্র উৎসবে সঞ্জয় দত্তকে আমন্ত্রণ জানাতে দুবাইয়ে পৌঁছলেন হিরণ

    কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে (KIFF) ঘিরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আর সেই উৎসবে বলিউডের তারকাদের উপস্থিতি নিশ্চিত করতে উদ্যোগী হয়েছেন আয়োজকেরা। এবার সেই সূত্রেই দুবাইয়ে অভিনেতা সঞ্জয় দত্তের বাসভবনে পৌঁছে গেলেন অভিনেতা তথা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, আসন্ন চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বলিউড অভিনেতাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

  • Nov 28, 2026 17:03 IST

    Shah Rukh Khan: তিন দশক পর ফের একসঙ্গে শাহরুখ-করিনা

    প্রায় পাঁচ দশক পেরিয়ে গেলেও কমেনি জনপ্রিয়তা। সত্তরের দশকে ডিস্কো মিউজিকের দুনিয়ায় ঝড় তোলা বনি এম-এর আইকনিক গান ‘ড্যাডি কুল’ এবার ফিরছে নতুন অবতারে। সৌজন্যে শাহরুখ খান ও করিনা কাপুর। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত আগামী ছবি ‘কিং’-এ এই জনপ্রিয় গানের নতুন সংস্করণে দেখা যাবে দুই তারকাকে। পুরনো দিনের নস্ট্যালজিয়া আর নতুন প্রজন্মের সঙ্গীতের মেলবন্ধনে ফের চর্চায় উঠে এসেছে গানটি।

  • Nov 28, 2026 15:10 IST

    ঐশ্বর্যকে নিয়ে আবেগঘন শায়না

    বলিউডের অন্যতম চর্চিত তারকা দম্পতি ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন। পর্দার বাইরেও তাঁদের রসায়ন বরাবরই অনুরাগীদের নজর কাড়ে। সম্প্রতি এক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেল এই তারকা দম্পতিকে। শুধু তাই নয়, দু’জনের পোশাকেও ছিল দারুণ মিল। তাঁদের সঙ্গে ছিলেন রাজনীতিবিদ শায়না এনসি। সোশ্যাল মিডিয়ায় সেই বিশেষ মুহূর্তের ছবি ভাগ করে নিয়ে ঐশ্বর্যের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের স্মৃতিচারণ করেছেন তিনি।

  • Nov 28, 2026 13:59 IST

    আফগানিস্তানের ফতোয়া নিয়ে সরব তসলিমা নাসরিন

    আফগানিস্তানের তালিবান শাসনে এবার নারীদের নাম নিয়েও ফতোয়া! বালখ প্রদেশের হাসপাতাল ও ক্লিনিকে নারী রোগীদের নিজেদের নাম ধরে না ডেকে ‘বিবি’ বলে সম্বোধন করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এমনকি চিকিৎসকের প্রেসক্রিপশনেও রোগীর নামের জায়গায় ‘বিবি’ লেখার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, দেশের একাধিক প্রদেশে পুরুষ চিকিৎসকদের নির্দেশ দেওয়া হয়েছে, মাহরাম বা পুরুষ অভিভাবক ছাড়া কোনও নারী রোগীকে পরীক্ষা করা যাবে না। তালিবান শাসনের এই নারীবিদ্বেষী নীতির বিরুদ্ধে সরব হয়েছেন লেখিকা তসলিমা নাসরিন।

  • Nov 28, 2026 12:42 IST

    ‘ভিকি ডোনার’-এর আগে ৬টি ছবির প্রস্তাব ফিরিয়ে দেন আয়ুষ্মান!

    সুজিত সরকারের ‘ভিকি ডোনার’ ছবির হাত ধরে ২০১২ সালে বলিউডে অভিষেক হয় আয়ুষ্মান খুরানার। প্রথম ছবিতেই দর্শক ও সমালোচকদের নজর কেড়েছিলেন অভিনেতা। কিন্তু জানেন কি, এই ছবিতে অভিনয়ের আগে প্রায় ছয়টি ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি? সম্প্রতি অর্চনা পূরন সিংয়ের ভ্লগে এসে সেই সিদ্ধান্তের নেপথ্যের কারণ জানালেন আয়ুষ্মান। সঙ্গে ছিলেন অভিনেত্রী শর্বরী। দু’জনেই তাঁদের আগামী ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’-র প্রচারে হাজির হয়েছিলেন সেখানে।

  • Nov 28, 2026 11:38 IST

    Diljit Dosanjh: হুমকির মুখে দাঁড়িয়ে দিলজিতের বার্তা ভাইরাল

    বোমা হামলার হুমকি, অনুষ্ঠান বন্ধ করার চেষ্টা।  একাধিক বিতর্কের মাঝেও নিজের অবস্থানে অনড় দিলজিৎ দোসাঞ্জ। ২৭ নভেম্বর মুম্বইয়ে ‘অরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’-এর কনসার্টে গান গাইতে উঠে অনুরাগীদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন পঞ্জাবি গায়ক। স্পষ্ট জানিয়ে দিলেন, ভয় দেখিয়ে তাঁকে থামানো যাবে না। বরং তাঁর তরফে সকলের জন্য থাকবে ভালবাসা। কনসার্টের সেই মুহূর্তের ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

  • Nov 28, 2026 09:58 IST

    ৩৮ বছর বয়সে প্রয়াত ব্রনসন রিড

    WWE-র জনপ্রিয় রেসলার ব্রনসন রিড প্রয়াত। আসল নাম জারমেইন হ্যালি (Jermaine Haley)। মাত্র ৩৮ বছর বয়সে চিকিৎসাজনিত জটিলতার কারণে মৃত্যু হয়েছে তাঁর। শুক্রবার (২৮ নভেম্বর) এই দুঃসংবাদ প্রকাশ্যে আনে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট (WWE)। 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker