0%

মেট্রোর কাজের জেরে রবিবার দীর্ঘক্ষণ বন্ধ পরিষেবা, কোন কোন স্টেশনে মিলবে না ট্রেন?

সবদিক নিউজ: আবার কলকাতার ব্লু লাইন এ চলবে ভাঙাপথে চলবে মেট্রো (Kolkata Metro)। রবিবার সকাল থেকে ওই লাইনে পুরোপুরি চলবে না মেট্রো। সূত্রের খবর, ৯ ঘন্টা মহানায়ক উত্তম কুমার অর্থাৎ টালিগঞ্জ এবং শহীদ ক্ষুদিরাম এর মধ্যে কোন পরিষেবা পাওয়া যাবে না।

ব্লু লাইনে ভাঙাপথে মেট্রো, রবিবার দুর্ভোগে যাত্রীরা (Kolkata Metro)

মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২৯ নভেম্বর শহীদ ক্ষুদিরাম ও টালিগঞ্জের মধ্যে রক্ষণাবেক্ষণের কাজ চলবে (Kolkata Metro)। যার ফলে ট্রাফিক ও পাওয়ার ব্লক করা থাকবে। সেই কারণেই সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত শহীদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে।

তবে টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা কোন সমস্যা থাকবে না। সন্ধে ছটার পর পুনরায় পুরোপুরি পথে অর্থাৎ শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের মধ্যে পরিষেবা স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রবিবার ব্লু লাইনে প্রথম মেট্রো পরিষেবা পাওয়া যায় সকাল ন’টা থেকে।

 অটোতে এবার ভাড়ার তালিকা রাখা বাধ্যতামূলক, বেশি ভাড়া নিলেই সাসপেন্ডের হুঁশিয়ারি

ব্লু লাইনের দুই প্রান্তিক স্টেশন শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ওই সময় ছাড়ে প্রথম মেট্রো। তবে ২৯ নভেম্বর সেই সূচিতে বদল আনা হয়েছে। মেট্রোরেলের তরফ থেকে জানানো হয়েছে, রবিবার দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ গামী প্রথম পরিষেবা পাওয়া যাবে সকাল নটায়।

আর একই সময়ে টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বরে যাওয়ার মেট্রো পাওয়া যাবে। প্রসঙ্গত গত রবিবার শহীদ ক্ষুদিরাম ও টালিগঞ্জ এর মধ্যে রক্ষণাবেক্ষণের কাজ হবার কথা ছিল। কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে সেই কাজ স্থগিত করা হয় (Kolkata Metro)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker