0%

মোহনের তুরুপের তাসে বদলে গেল ইন্ডির সমীকরণ

নয়াদিল্লি: আগামী ৩০ তারিখ থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন। (Political Equation)এই অধিবেশনেই পেশ হতে চলেছে বহু প্রতীক্ষিত ডিলিমিটেশন বিল। এই মুহূর্তে রাজনৈতিক থেকে সামাজিক মহলের নজর রয়েছে ডিলিমিটেশনের দিকে। একদিকে NDA তার আকাঙ্খিত ৩৬০ ভোটের সমীকরণ মেলাতে ব্যাস্ত। অন্যদিকে আজ শনিবার জরুরি বৈঠক ডেকেছিলেন ইন্ডি জোটের সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

তবে জোট শরিক প্রত্যেকেই এই বৈঠকে উপস্থিত থাকলেও বৈঠকে অনুপস্থিত ছিল নবীন পট্টনায়েকের বিজেডি। আর এই ঘটনাতেই জাতীয় রাজনৈতিক মহলে শোরগোল। ঠিক কি কারণে নবীন পট্টনায়েক বৈঠকে উপস্থিত হননি তা নিয়েই এই মুহূর্তে ধন্দে রাজনৈতিক মহলের একাংশ। বিজেডি নেতা নবীন পট্টনায়েক সরাসরি ডিলিমিটেশনের প্রতি তার সমর্থন বা সিদ্ধান্ত জানাননি। তবুও রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন ডিলিমিটেশনের এই ভোটাভুটিতে অংশ নাও নিতে পারেন তিনি।

আবার অনেকেই সন্দেহ করছেন তিনি নীরবে NDA কে সমর্থন করবেন শেষ মুহূর্তে। (Political Equation)তবে রাজনৈতিক মহলের একটা বড় অংশের ধারণা ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি প্রচ্ছন্নে খেলা ঘুরিয়ে দিয়ে ইন্ডি জোটের সমীকরণ উলটপালট করে দিয়েছেন। তাদের মতে ২০২২ থেকে ২০২৪ অর্থবর্ষের মধ্যে নবীন পট্টনায়েকের বিদেশ ভ্রমণ নিয়ে ইতিমধ্যেই তদন্ত কমিশন বসিয়েছেন মুখ্যমন্ত্রী মোহন মাঝি।

আরও দেখুনঃ

তার অভিযোগ ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবর্ষে প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, তাঁর তৎকালীন ব্যক্তিগত সচিব তথা অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ভি. কে. পাণ্ডিয়ান এবং আইপিএস আধিকারিক রবিকান্তের বিদেশ সফর অত্যন্ত সন্দেহজনক এবং কয়েকজন সামাজিক ও তথ্য অধিকার (আরটিআই) কর্মী অভিযোগ তুলেছেন যে, ওই সফরগুলির খরচের হিসাব অত্যন্ত ‘সন্দেহজনক, অস্বচ্ছ এবং অসম্পূর্ণ’ এবং সফর সংক্রান্ত বেশ কিছু তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন রাখা হয়েছে।

গত শনিবার, ২১ নভেম্বর ২০২৬ তারিখে ওড়িশার মুখ্যমন্ত্রীর দফতর (CMO) থেকে আনুষ্ঠানিকভাবে এই তদন্তের নির্দেশ জারি করা হয়। (Political Equation)তাই রাজনৈতিক মহলের একাংশের মতে নবীন পট্টনায়েককে নিজের জালে জড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মোহন মাঝি। তাই এই মুহূর্তে তার জন্য ইন্ডি জোটকে সমর্থন করা অসম্ভব এবং ইচ্ছে থাকলেও তিনি তা করতে পারবেন না বলেই নীরব হয়ে রয়েছেন। তবে বিজেডির এই সিদ্ধান্তে লড়াইয়ের আগেই বেশ ধাক্কা খেয়েছে ইন্ডি জোট তা বলাই বাহুল্য।

অন্যদিকে NDA জোটের দরকার আর মাত্র ৬ টি আসন এবং সমীকরণ বিচার করলে দেখা যাচ্ছে ডিএমকে ইন্ডি জোটের সমর্থনে নেই। আর NDA তাদের দাবি মেনে নেওয়ায় তারা এই মুহূর্তে NDA র হাত শক্ত করে তাদের এগিয়ে দিতে পারে। তবে শেষ পর্যন্ত লোকসভা এবং রাজ্যসভায় কি নাটকীয় মুহূর্ত অপেক্ষা করছে তা ৩০ তারিখের পরই জানা যাবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker