‘হাট্টিমাটিম টিম’ গানে শিশুসুলভ মিমি! জন্মদিনে নাচে মাতলেন অভিনেত্রী

Entertainment Latest Live News Updates:সোশ্যাল মিডিয়ায় আবারও চর্চার কেন্দ্রে টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। তাঁর জন্মদিন উদ্যাপনের একটি ভিডিও ঘিরে নেটদুনিয়ায় তুমুল সাড়া পড়েছে। ১১ই ফেব্রুয়ারি ৩৭তম বছরে পা দিলেন এই জনপ্রিয় অভিনেত্রী, আর সেই বিশেষ দিনেই বন্ধুদের সঙ্গে একেবারে ঘরোয়া পরিবেশে ধরা দিল তাঁর অন্যরকম, খুনসুটিভরা রূপ। বয়স কেবল সংখ্যামাত্র, এই প্রবাদই যেন নতুন করে প্রমাণ করলেন মিমি।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের ড্রয়িংরুমেই ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে প্রাণ খুলে নাচছেন তিনি। ব্যাকগ্রাউন্ডে বাজছে শিশুদের জনপ্রিয় ছড়া ‘হাট্টিমাটিম টিম’ (Hattimatim Tim), আর সেই তালে কোমর দুলিয়ে, লাফিয়ে, হেসে একেবারে বাচ্চাদের মতো মেতে উঠেছেন মিমি। তাঁর অভিব্যক্তি, স্বতঃস্ফূর্ততা এবং নির্ভেজাল আনন্দ মুহূর্তেই মন কাড়ে নেটিজেনদের। অনেকেই কমেন্টে লিখেছেন, স্টারডমের আড়ালে এমন সহজ, প্রাণবন্ত মিমিকেই তাঁরা বেশি ভালোবাসেন।
জন্মদিনের এই ঘরোয়া পার্টিতে উপস্থিত ছিলেন মিমির দীর্ঘদিনের বন্ধু অনিন্দ্য চট্টোপাধ্যায়সহ টলিপাড়ার আরও কয়েকজন পরিচিত মুখ। আড্ডা, হাসি, গান আর নাচে জমে ওঠে সন্ধ্যা।
Feb 12, 2026 23:12 IST
Bangladesh Election Results 2026: ‘দেশে যেন শান্তি আসে, মানুষ যেন ভালো থাকে’, জেমস
বৃহস্পতিবার সকাল থেকেই বাংলাদেশের রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন প্রান্তে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে। নির্বাচনে ভোট দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী জেমস। ভোট প্রদান শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জেমস ‘প্রথম আলো’কে বলেন, “সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়াই দেশ। সামনে যে আসবে, এ ধারা যেন অব্যাহত থাকে। দেশে যেন শান্তি আসে, দেশের মানুষ যেন ভালো থাকে।”
Feb 12, 2026 22:34 IST
Ghooskhor Pandat: ‘ঘুষখোর পন্ডিত’ নাম ঘিরে আপত্তি, স্থগিত নীরজ পান্ডের ছবি, হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের
একটি জনস্বার্থ মামলা (পিআইএল) দায়ের করে ছবির মুক্তি স্থগিত রাখার আবেদন জানানো হয়েছিল। আবেদনে বলা হয়, ‘ঘুষখোর পান্ডত’ নামটি জাতপাত ও ধর্মভিত্তিক স্টেরিওটাইপকে উসকে দেয় এবং একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মর্যাদা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। এই প্রেক্ষিতে বিচারপতি নাগরত্না ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ তথ্য ও সম্প্রচার মন্ত্রক, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) এবং নির্মাতা নীরজ পান্ডেকে নোটিস পাঠিয়েছে।
Feb 12, 2026 19:22 IST
Udit Narayan: জোর করে জরায়ু অপসারণ! ভরণপোষণ বন্ধ, গায়ক উদিতকে ঘিরে নতুন বিতর্ক, থানায় অভিযোগ প্রথম স্ত্রীর
পুলিশে দায়ের করা অভিযোগে রঞ্জনা জানিয়েছেন, ১৯৮৪ সালের ৭ ডিসেম্বর তাঁদের বিয়ে হয়। বিয়ের পর উদিত সঙ্গীতজীবন গড়তে মুম্বইয়ে চলে যান এবং আর ফিরে আসেননি। ১৯৮৮ সালে ‘কয়ামত সে কয়ামত তক’ ছবির গানের মাধ্যমে উদিত বলিউডে বড় সাফল্য পান। তবে রঞ্জনার দাবি, সেই সময়েই তিনি জানতে পারেন, মুম্বইয়ে দীপা নামে অন্য এক মহিলাকে বিয়ে করেছেন উদিত, যাঁদের পুত্র আদিত্য নারায়ণ বর্তমানে গায়ক হিসেবে পরিচিত।
Feb 12, 2026 17:30 IST
Rajpal Yadav: তিহার জেলে অসহায় রাজপাল, অবশেষে মুখ খুললেন তাঁর স্ত্রী রাধা
রাধা বলেন, “সবাই তাঁর পাশে দাঁড়িয়েছে। ইন্ডাস্ট্রি আমাদের সমর্থন করেছে। যারা সাহায্য করতে এগিয়ে এসেছেন, তাঁদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ।” তিনি আরও জানান, অভিনেতা সোনু সুদ, গুরমিত চৌধুরী এবং সঙ্গীত পরিচালক রাও ইন্দ্রজিৎ যাদব সহ, অনেকে আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছেন এবং অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
Feb 12, 2026 16:52 IST
Mithun Chakraborty: লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী কি বললেন?
রাজ্য বাজেটে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর আলোচনা। এই আবহেই প্রকল্পটি নিয়ে নিজের মতামত স্পষ্টভাবে জানালেন অভিনেতা ও রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, “লক্ষ্মীর ভাণ্ডার খারাপ নয়, যারা পাচ্ছেন তাঁরা নেবেন। নিশ্চয় নেবেন, কারণ এটা আপনার টাকা, আপনাদের ট্যাক্সের টাকা আপনাদের নিতেই হবে এই টাকা।
Feb 12, 2026 16:22 IST
Surbhi Jyoti: নাগিন খ্যাত সুরভি জ্যোতির জীবনে নতুন অধ্যায়, সুখবর দিলেন অভিনেত্রী
বুধবার, ১১ ফেব্রুয়ারি সুরভি ইনস্টাগ্রামে একটি মিষ্টি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, দম্পতির পায়ের মাঝখানে রাখা একজোড়া ছোট্ট শিশুর জুতো। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “আমাদের জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার শুরু হয়েছে। এই জুনে আমাদের ছোট্ট ভালোবাসা আসছে।” এই এক লাইনের ঘোষণাই আনন্দে ভাসায় তাঁদের অনুরাগীদের।
Feb 12, 2026 15:51 IST
Sharmila Thakur: বাঙালির গর্ব শর্মিলা ঠাকুর
সত্যজিৎ রায়ের সিনেমার জাদুতে যে ক’জন অভিনেত্রী প্রথম ছবিতেই অমরত্ব পেয়েছেন, তাঁদের অন্যতম শর্মিলা ঠাকুর। ‘অপুর সংসার’-এ তাঁর বলা সংলাপ— “যে টিউশনিটা আছে সেটাও ছেড়ে দাও, তারপর আমার গরীব বর সন্ধ্যের আগেই বাড়ি ফিরে আসবে আর আমার কোনো অনুশোচনা থাকবে না”— এ শুধু অভিমানী স্বামীকে মানানোর মুহূর্ত নয়, বাংলা সিনেমার ইতিহাসে এক অনবদ্য রোম্যান্টিক দৃশ্য। সরলতা, লাজুকতা আর গভীর ভালোবাসার মিশেলে সেই দৃঢ় আবেগ আজও দর্শকের হৃদয় ছুঁয়ে যায়।
Feb 12, 2026 14:30 IST
News Anchor Passes Away: প্রয়াত দূরদর্শনের সংবাদপাঠিকা সরলা মহেশ্বরী
দূরদর্শনের প্রাক্তন সংবাদ পাঠিকা সরলা মহেশ্বরীর মৃত্যু হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। প্রাক্তন দূরদর্শন সংবাদ পাঠক শাম্মি নারাং ‘এক্স’ হ্যান্ডলে শোকবার্তা জানিয়ে তাঁর মৃত্যুর খবর প্রকাশ করেন।
Feb 12, 2026 13:31 IST
Rani Mukherjee in Kalighat: শহর কলকাতায় পা রেখেই কালীঘাটে রাণী, মায়ের জন্য কী আনলেন বাঙালি কণ্যে?
বিমানবন্দরে নামটি তাকে ফুলের তোড়া দিয়ে আমন্ত্রণ জানানো হয়। বাংলা বলতে বেশ ভালই পারেন তিনি। তাই তো, কলকাতায় এসে পরিষ্কার বাংলায় কথা বলতে শোনা গেল তাঁকে। মায়ের ভক্তি করেন তিনি সবসময়। দেবী দুর্গা এবং মা কালীকে অত্যন্ত মানেন। তাই তো, শহরে পা রেখে সবার আগে তিনি ছুটে গেলেন কালীঘাটে। আর এ বছর কালীঘাটে পুজো দেওয়া দৃশ্য ছিল একেবারেই অন্যরকম। সতী পিঠে তিনি পা রাখলেন বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, এবং তার মাসি দেবশ্রী রায়ের সঙ্গে। তাঁকে সঙ্গে নিয়েই দেবী আরাধনায় মাতলেন তিনি।
Feb 12, 2026 12:28 IST
Priyanka Chopra: মেয়ের প্রাইভেসির জন্য তিনি বডিগার্ড নিয়োগ প্রিয়াঙ্কার
বলিউড থেকে হলিউড দুই দুনিয়াতেই সমান জনপ্রিয় প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। কিন্তু ব্যক্তিজীবন, বিশেষ করে মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসকে নিয়ে বরাবরই অত্যন্ত সংযত এই তারকা দম্পতি। সোশ্যাল মিডিয়ায় মেয়ের ছবি শেয়ার করলেও বেশিরভাগ সময়ই তার মুখ আড়াল করে রাখেন প্রিয়াঙ্কা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন, মেয়ের প্রাইভেসির জন্য তিনি বডিগার্ড নিয়োগ করেছেন।
Feb 12, 2026 11:14 IST
Hiraan Chatterjee: আগাম জামিন পেলেন হিরণ, কটাক্ষ অনিন্দিতার
কলকাতা হাইকোর্ট থেকে গতকাল আগাম জামিন পেলেন হিরণ চট্টোপাধ্যায় (Hiraan Chatterjee)। গত ৩০ জানুয়ারি কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন। আগাম জামিন নিতেই হিরণকে কটাক্ষ করলেন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়।
Feb 12, 2026 10:39 IST
Anushka-Ranbir: গসিপ কিং রণবীর? অনুষ্কার মজায় জমল আড্ডা
অনুষ্কা শর্মা রণবীর কাপুরকে (Ranbir Kapur) সম্প্রতি “অল ইন্ডিয়া রেডিও” বলে সম্বোধন করেন। ইঙ্গিতটা স্পষ্ট, রণবীর নাকি ইন্ডাস্ট্রির খবরাখবর রাখতে এবং শেয়ার করতে বেশ পটু! তবে এই খোঁচার জবাবও রণবীর দিয়েছেন তাঁর স্বভাবসিদ্ধ রসিকতায়। হাসতে হাসতেই তিনি বলেন, “এই পৃথিবীতে মানুষের এমন কোনও বিষয় নেই যেটা সত্যিই সিক্রেট। কারণ প্রত্যেক মানুষের এমন একজন বন্ধু থাকে যে বিষয়টি কাউকে বলবে না, আবার সেই বন্ধুরও একজন বন্ধু থাকে, যে কাউকে বলবে না! তাহলে সিক্রেটটা থাকল কোথায়?” তাঁর এই মন্তব্যে উপস্থিত সবাই হেসে ওঠেন।



