0%

হাড়ের ব্যথা ও ক্ষয়ে কাবু? ওষুধ নয়, রোজের ডায়েটে রাখুন এই সস্তা খাবার – সবদিক

হাড়ের ব্যথায় কাবু? হাঁটতে চলতে অসুবিধে? চিকিত্সক বলেছেন ক্রমশ ভঙ্গুর হচ্ছে হাড়। শুধু মুঠো মুঠো ওষুধই খাচ্ছেন? দুধ, চিজ, দই, শাক-সব্জি খেয়েও লাভ কিছুই হচ্ছে না! ভাববেন না। আপনার মুশকিল আসান করতে এসে গিয়েছে সহজ উপায়। এর জন্য ট্যাঁকের কড়িও বেশি খবচ করতে হবে না।
কেন?

হাতের কাছেই তো আছে সয়াবিন। সস্তা এবং একই সঙ্গে সহজলভ্য। তাই প্রাণভরে খান সয়াবিন। তাতেই রোধ হবে হাড় ক্ষয়। খেতে পারেন সয়া নাগেটস, সয়ামিল্ক, সয়াবিন এবং টোফু।

ব্রিটেনের এক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন অল্প অল্প করে সয়াবিন খেলে আর দুর্বল হবে না হাড়। উদ্ভিদ প্রোটিনের মধ্যে শীর্ষে আছে সয়াবিন। প্রতি একশো গ্রাম সয়াবিনে প্রোটিনের মাত্রা ৭০%। প্রোটিন ছাড়াও ভিটামিন, পটাশিয়াম, লোহা, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়ামের মতো বিভিন্ন রকমের খনিজ পদার্থে পরিপূর্ণ সয়াবিন। তাই দৈনন্দিন ডায়েটে অবশ্যই রাখুন পুষ্টিকর এই খাদ্যটিকে। তবেই ঠেকাতে পারবেন হাড়ের সমস্যা। মিলবে হৃদযন্ত্রের সমস্যা থেকেও মুক্তি।

চিকিৎসকদের মতে, মেনোপজের পর মেয়েদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের নিঃসরণ খুবই কম হয়। তার জন্য আস্তে আস্তে দুর্বল হতে থাকে হাড়। এছাড়াও অনিয়মিত জীবনযাপন, অস্বাস্থ্যকর ডায়েট প্রবণতার জন্য শরীর ভেঙে পড়ে। দুর্বল হয়ে পড়ে হাড়।

ফিট থাকতে তাই ছাড়ুন দোনামোনা ভাব। আপন করে নিন সয়াবিনকে।

আরও পড়ুন: খাবারের পাত্র ছোট করলে কমবে ওজন! কেমব্রিজ গবেষণায় মিলল অবাক করা তথ্য

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker