0%

‘ডিভোর্সই হয়নি’, তবু দ্বিতীয় বিয়ে! হিরণকে ঘিরে তোলপাড়

ঠিক যেন সিনেমার দৃশ্যের মতো! বেনারসের ঘাটে গঙ্গাকে সাক্ষী রেখে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন টলিউড অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। সমাজমাধ্যমে নিজেই ভাগ করে নিলেন সেই মুহূর্তের ছবি। সিঁদুর দান, মঙ্গলসূত্র পরানো, আর পাশে লাল বেনারসিতে টুকটুকে নববধূ ঋত্বিকা গিরি। পেশায় মডেল ঋত্বিকার সঙ্গে এই বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই যেন ঝড় উঠল বিনোদন দুনিয়া ও রাজনৈতিক মহলে।

বেনারসের ঘাটে দাঁড়িয়ে গঙ্গার সামনে শপথ, একদিকে পবিত্রতার আবহ, অন্যদিকে রহস্যের ঘনঘটা। হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে ‘হিরো হিরণ’-এর এই বিয়ে (Hiran Chatterjee Marriage) প্রথমে অনেকের কাছেই ছিল রোম্যান্টিক সারপ্রাইজ। কিন্তু সেই সারপ্রাইজ দ্রুতই বদলে গেল বিস্ফোরক বিতর্কে। কারণ বিয়ের ছবি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই সামনে এল তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতার বক্তব্য, যা পুরো ঘটনাকে অন্য মোড়ে নিয়ে গেল।

আরও পড়ুন: “পরিহাসের উত্তর দিতে নেই”, স্বরূপের মন্তব্যে অনির্বাণের প্রতিক্রিয়া

অনিন্দিতা জানালেন, হিরণ চট্টোপাধ্যায় এখনও তাঁর স্বামী। তাঁদের বিয়ে হয়েছিল ২০০০ সালের ১১ই ডিসেম্বর। অর্থাৎ, গত মাসেই পূর্ণ হয়েছে তাঁদের বিবাহিত জীবনের ২৫ বছর। রূপালি পর্দার নায়কের জীবনের এই দীর্ঘ সম্পর্কের কথা সামনে আসতেই প্রশ্ন উঠছে তাহলে দ্বিতীয় বিয়ে কীভাবে সম্ভব? অনিন্দিতার দাবি আরও বিস্ময়কর। তিনি বলেন, “ডিভোর্স তো দূরের কথা, ডিভোর্সের প্রক্রিয়াও শুরু হয়নি আমাদের মধ্যে।”

অনিন্দিতা আরও জানান, আমাদের মেয়ের বয়স ১৯। গত ২-৩ বছর ধরে আমি ও আমার মেয়ে দু’জনেই মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি। তিনি বলেন, “আজ বাড়ি ফিরে দেখি মেয়ের চোখ দুটো ফুলে আছে। বোঝাই যাচ্ছে, কতটা কষ্ট চেপে রাখতে হচ্ছে একটা অল্পবয়সী মেয়েকে। আমাদের  ডিভোর্স হয়ে গেলে হয়তো স্বামী-স্ত্রীর সম্পর্ক শেষ হবে, আলাদা হয়ে যাওয়াও সম্ভব। কিন্তু মেয়ের জীবন থেকে বাবার পরিচয় তো আর মুছে যাবে না। বাবার নাম, বাবার পরিচয়, বাবাকে ঘিরে এই যন্ত্রণা সারাজীবনের সঙ্গী হয়ে থাকবে। আমার মেয়ের জন্য সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। এত বাজে বাবা কারোর হতে পারে!” আমার মনে হয় পাওয়ার পেয়ে গেলেই মানুষের বাড় বেড়ে ওঠে।  এই লোকটার থেকে দূরে থাকায় আমি ও আমার মেয়ে দুজনের জন্য ভালো।

আরও পড়ুন: “হ্যাঁ, তিনি তো আছেন এখনও, আমাদের অপু অপরাজিত”, সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে পরমব্রতর আবেগঘন প্রণাম

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker