0%

নদিয়া জেলা আদালতে কর্মবন্ধু পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন?

চিত্রঃ প্রতীকী

Bangla Jago Desk: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। নদিয়া জেলা আদালতে কর্মবন্ধু পদে নিয়োগ করা হবে। কল্যাণী মহকুমা আদালত ও নবদ্বীপ তালুক আদালতে ২টি পদে পার্ট টাইম সুইপার নিয়োগ করা হবে। ৩০ এপ্রিলের মধ্যে কৃষ্ণনগরের এম এম ঘোষ স্ট্রিটে নদিয়া জেলা আদালতের নাজারথ বিভাগে অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের আইন বিভাগের তরফে কর্মবন্ধু পদে নিয়োগ করা হবে। মোট ২টি শূন্যপদ। আবেদন নেওয়া শুরু হয়েছে ২০ এপ্রিল থেকে। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, সিরিয়াল নম্বর ১-৫০ এর মধ্যে নাম থাকলে ইন্টারভিউ নেওয়া হবে ৬ মে। সিরিয়াল নম্বর ৫১-১০০ এর মধ্যে নাম থাকলে ইন্টারভিউ নেওয়া হবে ৭ মে। ১০১ নম্বরের পরে তালিকায় নাম থাকলে ইন্টারভিউ নেওয়া হবে ৮ মে। চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে ১৪ মে। নদিয়া জেলা আদালতের জেলা বিচারকের দফতরের কনফারেন্স হলে ইন্টারভিউ নেওয়া হবে। নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে কৃষ্ণনগরের এম এম ঘোষ স্ট্রিটে নদিয়া জেলা আদালতের নাজারথ বিভাগে।

ডাকযোগে আবেদনপত্র জমা দেওয়া যাবে না। সরাসরি জমা দিতে হবে। অফিশিয়াল ওয়েবসাইট https://nadia.dcourts.gov.in থেকে ডাউনলোড করে নিন তারপর নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র পূরণ করে জমা দিন। ১ জানুয়ারির নিরিখে বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে অষ্টম শ্রেণি পাশ করতে হবে। আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। নদিয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। শারীরিক ভাবে সক্ষম হতে হবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker