তামিলনাড়ুতে স্থায়ী হবে না বিজয়ের টিভিকে সরকার? নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু স্ট্যালিনের

সবদিক নিউজ:তামিলনাড়ুর (Tamil Nadu) রাজনৈতিক মহলে ফের জোর চর্চা শুরু হয়েছে মুখ্যমন্ত্রী বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে সরকারের ভবিষ্যৎ নিয়ে। ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিন দাবি করেছেন, বর্তমান পরিস্থিতিতে এই সরকার দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা খুবই কম। তাঁর বক্তব্য, টিভিকে যেভাবে জোটসঙ্গীদের ভরসায় সরকার চালাচ্ছে, তাতে অসন্তোষ বাড়ছে শরিকদের মধ্যেই। সেই কারণেই তিনি নিজের দলকে আগাম নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর।
তামিলনাড়ুতে (Tamil Nadu) স্থায়ী হবে না বিজয়ের টিভিকে সরকার, বিস্ফোরক দাবি স্ট্যালিনের:
ডিএমকে শিবিরের দাবি, বিজয় সরকার এখন অত্যন্ত নড়বড়ে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। বিশেষ করে, টিভিকে-কে সমর্থন করা এআইএডিএমকের ২৫ জন বিদ্রোহী বিধায়কের ভবিষ্যৎ নিয়ে বড়সড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্ট্যালিনের মতে, স্পিকার বা আদালত যদি তাঁদের বিধায়ক পদ বাতিল করে, তাহলে সংখ্যাগরিষ্ঠতা হারাবে টিভিকে সরকার। তাঁর আরও দাবি, বর্তমান সরকারের বহু সমর্থক দল আদতে ডিএমকে-ঘনিষ্ঠ হওয়ায় রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে।
ভাজা হবে ক্রিস্পি, তেলও লাগবে কম! রান্নাঘরের এই টিপস আজই ট্রাই করুন
২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। তবে এবারের নির্বাচনে কোনও দলই এককভাবে সেই সংখ্যা স্পর্শ করতে পারেনি। বিজয়ের দল টিভিকে ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে উঠে এলেও সংখ্যাগরিষ্ঠতা থেকে পিছিয়েই ছিল। পরে কংগ্রেসের পাঁচ বিধায়ক, দুই বাম দলের চার বিধায়ক, ভিসিকে ও মুসলিম লিগের সমর্থনে সরকার গঠন করেন বিজয়। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার সময় তাঁর পক্ষে মোট ১২০ জন বিধায়ক ছিলেন, যা সংখ্যাগরিষ্ঠতার সীমা থেকে খুব বেশি দূরে নয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, টিভিকে সরকারের স্থায়িত্ব অনেকটাই নির্ভর করছে শরিকদের অবস্থানের উপর। কারণ বাম দল ও ভিসিকে দীর্ঘদিন ধরেই ডিএমকে জোটের অংশ হিসেবে পরিচিত। স্ট্যালিন যদি রাজনৈতিক কৌশল বদলান, তাহলে এই দলগুলি সমর্থন প্রত্যাহার করতে পারে বলেও জল্পনা তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে সরকারের পতন সময়ের অপেক্ষা হয়ে দাঁড়াতে পারে। যদিও এখনও পর্যন্ত শরিক দলগুলির তরফে প্রকাশ্যে কোনও বিরোধিতার সুর শোনা যায়নি।

মধ্য আফ্রিকায় ইবোলার থাবায় মৃত অন্তত ১৩১! WHO-র সতর্কতার জেরে একাধিক পদক্ষেপ ভারতের
স্ট্যালিনের শিবির মনে করছে, এআইএডিএমকের বিদ্রোহী বিধায়কদের ইস্যু আগামী দিনে তামিলনাড়ুর (Tamil Nadu) রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। আদালতের রায় সরকারবিরোধী হলে অকাল নির্বাচনও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডিএমকে সূত্রে খবর, সেই কারণেই এখন থেকেই সংগঠনকে বুথস্তরে শক্তিশালী করার কাজ শুরু হয়েছে। যদিও টিভিকে নেতৃত্ব এখনও আত্মবিশ্বাসী এবং সরকার স্থায়ীভাবেই চলবে বলে দাবি করছে, তবুও রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি যে দ্রুত বদলাচ্ছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।



