রান্নায় যখন মেশে বিজ্ঞান, মাছের ঝোলে লম্বা করে কাটা আলুই কেন পড়ে, জানেন?

বাংলাহান্ট ডেস্ক : বাঙালি চেনা যায় তার রান্নায়। ভারতের বিভিন্ন জায়গার রান্নার (Recipe) ধরণ ধারণ, স্বাদ হয় আলাদা। বাঙালি রান্নার বেশিরভাগ পদেই পড়ে আলু। সে মাংসের ঝোলে হোক বা মাছের ঝোলে। এমনকি আলুই কলকাতা স্টাইল বিরিয়ানির আসল পরিচয়। তবে একটু খেয়াল করে দেখবেন, প্রায় সব রান্নায় আলু পড়লেও রান্না ভেদে আলুর আকারও যায় বদলে।
আলাদা আলাদা রান্নায় (Recipe) কেন আলাদা আলাদা কাটা আলু?
কোনও রান্নায় ডুমো ডুমো করে কাটা আলু, কোনও রান্নায় লম্বা করে কাটা, কোথাও আবার ছোট ছোট করে আলু কেটে রান্নায় দেওয়া হয়। স্রেফ খেয়াল খুশি নয়, এর পেছনে রয়েছে যুক্তিও। রন্ধন বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র সৌন্দর্যের জন্য আলাদা আলাদা ভাবে আলু কাটা হয় না, রান্নার স্বাদ এবং ঝোলের ঘনত্বও নির্ভর করে এর উপর।

মাছের ঝোলে কেমন আলু: বাঙালির সঙ্গে মাছের সম্পর্ক চিরন্তন। তাহলে মাছের ঝোলে কেমন আলু দেওয়া উচিত? মাছের ঝোলে সাধারণত লম্বালম্বি করে কাটা আলুই দেওয়া হয়। রুই, কাতলার মতো মাছের ঝোল বা জ্যান্ত মাছের ঝোলে লম্বা করে কাটা আলুই দেওয়া হয়ে থাকে। অন্যদিকে চিকেন বা মাটনের ঝোল, ডিমের ঝোলে দেওয়া হয় ডুমো ডুমো করে কিনা আলু। কিন্তু এই পার্থক্যের কারণ কী?
আরও পড়ুন : আরও সহজে পৌঁছানো যাবে সমুদ্র সৈকতে, প্রশাসনিক উদ্যোগে দীর্ঘদিনের দাবি পূরণ দিঘায়
নেপথ্যে কী কারণ: আসলে মাছের ঝোল (Recipe) সাধারণত পাতলা হয়। এমন ঝোলের ক্ষেত্রে আলু ডুমো করে কাটা হলে তা সেদ্ধ হতে সময় বেশি লাগবে। এদিকে মাছ ততক্ষণে বেশি সেদ্ধ হয়ে যেতে পারে। লম্বা করে আলু কাটলে যেমন তা দ্রুত সেদ্ধ হয়, তেমনই আলুর মধ্যে ঝোল, মশলা, ফ্লেভার সব ভালোভাবে ঢুকতে পারে। লম্বা করে কাটা আলুর কোণগুলি ঝোলের সঙ্গে সামান্য গলে মিশে যায়। এতে স্বাদও বাড়ে।
আরও পড়ুন : এই তারিখেই ঢুকতে পারে PM কিষাণের ২৩ তম কিস্তির টাকা, আগেভাগে সারুন এই জরুরি কাজ
রান্নাও একটি শিল্প। আলু, সবজি কাটার পেছনেও রয়েছে যুক্তি। পরপর ধাপ মেনে রান্না করলে তাতে স্বাদ হয়। তাই লম্বা করে কাটা আলু মাছের ঝোলে দিয়ে রাঁধলেই স্বাদ হবে দ্বিগুণ।




