0%

Suryakumar Yadav: “আমি বলবো না যে….”, স্কাই কে বাদ দিয়ে শ্রেয়স আইয়ারকে নেতৃত্বে আনা প্রসঙ্গে মুখ খুললেন সৌরভ!

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপ (T-20 World Cup 2026) জয়ের পর ভারতীয় টি-টোয়েন্টি দলে (Indian Cricket Team) এসেছে বড় পরিবর্তন। বিশ্বকাপ জয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবকেই (Suryakumar Yadav) দল থেকে ছেঁটে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। তার জায়গায় দীর্ঘদিন পরে টি-টোয়েন্টি দলে ফেরা শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। এবার এই সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

ফর্মে ছিলেন না স্কাই:

বিশ্বকাপ এবং তার পরেই আয়োজিত আইপিএলের মঞ্চে রীতিমতো ফর্ম হাতড়ে বেড়িয়েছেন সূর্যকুমার। ধারাবাহিকতার চূড়ান্ত অভাব দেখা যাচ্ছিলো তার ব্যাটিংয়ে। ফলে তাকে দল থেকে ছেঁটে ফেলতে বাধ্য হয়েছেন নির্বাচকরা। অনেকেই মনে করছেন বছর ৩৫-এর তারকা ক্রিকেটারের ভারতীয় দলে ফেরার রাস্তাটাই বন্ধ হয়ে গেল।

অপরদিকে অসাধারণ ফর্মে ছিলেন শ্রেয়স আইয়ার। আইপিএলে ব্যাট হাতে গত দুই মরশুম জুড়ে বোলারদের রীতিমতো শাসন করেছেন এই ভারতীয় তারকা। সদ্যসমাপ্ত টুর্নামেন্টে পেয়েছেন আইপিএল কেরিয়ারে নিজের প্রথম শতরান। ফলস্বরূপ তাকে আর উপেক্ষা করতে পারেনি বিসিসিআই।

আরও পড়ুন: ইতিহাস বদলে দিলো ভারতীয় দল! কোহলি, ধোনি যে কাজ পারেননি তাই করে দেখালেন শুভমান গিল

এবার বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছেন সৌরভ গাঙ্গুলীও। শ্রেয়সকে সমর্থন জানিয়ে সৌরভ বলেছেন, “শ্রেয়স খুব ভালো খেলছে। নিজের যোগ্যতাতেই এই অধিকার আদায় করে নিয়েছে ও। আমি বলবো না যে সূর্যকুমার যাদবকে ছেঁটে ফেলার সিদ্ধান্তটা ভুল। পরিকল্পনামাফিক সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা।”

আরও পড়ুন: রাহুল দ্রাবিড়কে ছুঁয়ে ফেললেন শুভমান গিল! ভারতীয় অধিনায়ক গড়লেন এই বিরল নজির

তবে নিজের অধিনায়ক পদ এবং দলে জায়গা হারানোর পর ব্যাট হাতে জ্বলে উঠেছেন সূর্যকুমার। এর আগে মুম্বাই টি-টোয়েন্টি লিগ খেলতে নেমে সেখানেও ব্যর্থ হচ্ছিলেন স্কাই। কিন্তু ৬ ও ৮ই জুন পরপর দুই ম্যাচে বিস্ফোরক ইনিংস দেখা গিয়েছে তার ব্যাট থেকে। ৬ তারিখে ২৪ বলে ৪৮ এবং গতকাল ৩৬ বলে ৭২ রানের ইনিংস খেলে নিন্দুকদের জবাব দিয়েছেন তিনি।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker