0%

Biswa Bangla logo removed from Old Digha

যুবভারতীর পর সৈকত শহর! সল্টলেকের ‘অদ্ভুত’ মূর্তির পর সরিয়ে দেওয়া হল দিঘার বিশ্ববাংলা লোগো। খুলে ফেলা হল পুরনো দিঘার (Old Digha) ১ নম্বর বিশ্ববাংলা গেটের কাছে থাকা ‘ব’ লোগো। সমুদ্র সৈকতের ধার থেকে তা সরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই লোগো সরিয়ে ফেলা হয়েছে।

রাজ্যে পালাবদলের পর রাজ্য সরকারের লোগো হিসাবে বিশ্ববাংলার ‘ব’ লোগো সরিয়ে অশোকস্তম্ভ নিয়ে আসা হয়েছে। তারপরই কলকাতার বিভিন্ন জায়গায় ‘অদ্ভুত’ শিল্পকলাগুলি সরিয়ে দেওয়া হয়েছে। এবার সেই সিদ্ধান্ত কার্যকর হতে দেখা গেল দিঘায়। পর্যটকদের প্রিয় সুমদ্রনগরী দিঘাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক বিশ্ববাংলা লোগো। ছোট বড়ো মিলিয়ে একাধিক লোগো রয়েছে। তারই একটি ছিল পুরনো দিঘায়। সেটি সরিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, যুবভারতীর সামনে থেকে ‘অদ্ভুত’ মূর্তি ভেঙে দিয়েছে সরকার। পা থেকে কোমর। তার উপরে বসানো বিশ্ববাংলা লোগো। পায়ের বলে লেখা ‘জয়ী’। সম্প্রতি এই ‘অদ্ভুত’ মূর্তি ভেঙে ফেলা হয়। ২০১৭ সালে সল্টলেকে যুবভারতী স্টেডিয়াম ঢেলে সাজানো হয়েছিল। সেই সময়েই যুবভারতীর বাইরে ‘অদ্ভুত’ মূর্তি তৈরি হয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই মূর্তির নকশা তৈরি করেছিলেন। ‘অনর্থক’ এই মূর্তি তৈরির পর থেকেই শুরু হয়েছিল বিতর্ক। ওই মূর্তিটির যে কী অর্থ, তা বাংলার ফুটবলপ্রেমীদের কাছে পরিষ্কার ছিল না বলেই দাবি। সেই মূর্তি ভাঙার পর এবার দিঘা থেকে সরল বিশ্ববাংলা লোগো।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker