আয়ুষ্মান থেকে কিষাণ ক্রেডিট কার্ড, জনকল্যাণ শিবিরে কীভাবে হচ্ছে আবেদন?

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য অনেক সময় সাধারণ মানুষকে একাধিক দফতরে ঘুরতে হয়। সেই সমস্যার সমাধান করতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘জনকল্যাণ শিবির’ (Janakalyan Shibir)। এখানে এক জায়গাতেই মিলছে বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদন করার সুযোগ, প্রয়োজনীয় তথ্য এবং নথি যাচাইয়ের সুবিধা। তাই প্রথম দিন থেকেই শিবিরগুলিতে দেখা গেল মানুষের ভিড়।
জনকল্যাণ শিবিরে (Janakalyan Shibir) কীভাবে হচ্ছে রেজিস্ট্রেশন?
সোমবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে জনকল্যাণ শিবির (Janakalyan Shibir)। নন্দীগ্রাম থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারের দাবি, রাজ্যের প্রায় ১১০০টি জায়গায় এই শিবির আয়োজন করা হয়েছে। এখানে কেন্দ্র ও রাজ্য সরকারের মোট ৫৪টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা, জব কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড-সহ একাধিক প্রকল্পে আবেদন করার সুযোগ থাকছে। পাশাপাশি বিভিন্ন শিক্ষাবিষয়ক স্কলারশিপ সম্পর্কেও তথ্য মিলছে।
মুখ্যমন্ত্রী জানান, এই শিবিরের (Janakalyan Shibir) মাধ্যমে মহিলা, কৃষক, অসংগঠিত শ্রমিক, বেকার যুবক-যুবতী এবং ছাত্রছাত্রী-সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ সরাসরি সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারবেন। শিবিরে আসা আবেদনকারীদের প্রথমে আধার কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করা হচ্ছে। এরপর সংশ্লিষ্ট প্রকল্পের ফর্ম দেওয়া হচ্ছে। ফর্ম পূরণ করে জমা দিলেই তা গ্রহণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া শুরু হচ্ছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, কোনও তথ্যের অভাবে যাতে কেউ সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন, তার জন্য বিভিন্ন প্রকল্পের প্রতিনিধিদেরও শিবিরে রাখা হয়েছে। ফলে আবেদনকারীরা সরাসরি প্রয়োজনীয় পরামর্শ পাচ্ছেন।
পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, আগের সরকারের প্রকল্প হোক বা কেন্দ্রীয় সরকারের প্রকল্প— কোনও সুবিধাই বন্ধ করা হয়নি। সব ধরনের প্রকল্পের আবেদন গ্রহণ করা হচ্ছে এই শিবিরে (Janakalyan Shibir)। তিনি জানান, ১৫, ১৬ ও ১৭ জুন টানা তিন দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই শিবির চলবে।

আরও পড়ুনঃ সবাই নন, শুধুমাত্র এই হকাররাই পেতে পারেন পুনর্বাসন! ইঙ্গিত অগ্নিমিত্রার
রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রথম দিন থেকেই জনকল্যাণ শিবিরে (Janakalyan Shibir) মানুষের ব্যাপক সাড়া দেখা গেছে। একসঙ্গে এতগুলি প্রকল্পের সুবিধা পাওয়ার সুযোগ থাকায় বহু মানুষ আবেদন করতে শিবিরে




