0%

বাজেটের পরই ৯০ দিনের ডেডলাইন! সিভিক ভলান্টিয়ারদের নিয়ে বড় নির্দেশ স্বরাষ্ট্র দফতরের

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteer) নিয়োগ নিয়ে এবার বড় পদক্ষেপ নিল স্বরাষ্ট্র দফতর। দীর্ঘদিন ধরে নিয়োগে অনিয়ম এবং রাজনৈতিক প্রভাবের অভিযোগ উঠছিল। সেই পরিস্থিতিতে এবার সিভিক ভলান্টিয়ারদের যোগ্যতা, নিয়োগের প্রক্রিয়া এবং কাজের রেকর্ড নতুন করে খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৯০ দিনের মধ্যে এই যাচাইয়ের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteer) নিয়ে বড় যাচাই অভিযান

স্বরাষ্ট্র দফতরের নির্দেশ অনুযায়ী, বর্তমানে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteer) সব তথ্য আবার পরীক্ষা করা হবে। নিয়োগ বা বদলির ক্ষেত্রে কোনও রাজনৈতিক সুপারিশ ছিল কি না, তা দেখা হবে। পাশাপাশি ধর্মের ভিত্তিতে কাউকে নিয়োগ বা বদলি করা হয়েছিল কি না, সেটাও খতিয়ে দেখা হবে। শুধু তাই নয়, গত দু’বছরে তাঁরা কীভাবে কাজ করেছেন, নিয়মিত দায়িত্ব পালন করেছেন কি না, সেই রেকর্ডও যাচাই করা হবে। অর্থাৎ কারা সক্রিয়ভাবে কাজ করছেন আর কারা করছেন না, তারও হিসাব নেওয়া হবে।

এই প্রসঙ্গে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteer) নিয়োগের ক্ষেত্রে অনেক বিষয়ই নতুন করে দেখা প্রয়োজন। তাঁর অভিযোগ, বহু ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়োগ করা হয়েছে। নিয়োগের সময় কারও যোগ্যতা, কাজের দক্ষতা বা শারীরিক সক্ষমতা ঠিকমতো বিচার করা হয়নি বলেও তিনি দাবি করেন।

অগ্নিমিত্রা আরও বলেন, তাঁর দফতরেও এমন অনেক কর্মী রয়েছেন, যাঁদের প্রয়োজনের তুলনায় বেশি সংখ্যায় নিয়োগ করা হয়েছে। অনেকেই নিয়মিত অফিসে আসেন না বলেও অভিযোগ করেন তিনি। তাঁর কথায়, সরকারি টাকা খরচ হচ্ছে, তাই কে কাজ করছেন আর কে করছেন না, তা দেখা জরুরি।

তিনি জানান, ইতিমধ্যেই বিট সিস্টেমে কর্মী নিয়োগের জন্য নোটিস দেওয়া হয়েছে। অতিরিক্ত কর্মী রাখা যাবে না। যারা দীর্ঘদিন কাজে আসছেন না, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।

civic volunteers(1)

আরও পড়ুনঃ LPG সিলিন্ডার ফেরত দিলেই মিলতে পারে ২০০০ টাকার বেশি! জানুন পুরো নিয়ম

উল্লেখ্য, বাজেট পেশের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteer) নিয়ে বড়সড় যাচাইয়ের ইঙ্গিত দিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, এই ব্যবস্থার মধ্যে অনেক অসংগতি রয়েছে। সেই কারণেই এবার পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য আনুষ্ঠানিকভাবে নির্দেশ জারি করল স্বরাষ্ট্র দফতর।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker