0%

Bullet Train Recruitment: বুলেট ট্রেনে চাকরির সুযোগ, মাসে মাসে বেতন এক লাখের বেশি! কীভাবে আবেদন করবেন, জেনে নিন

নয়া দিল্লি: ২০২৬-২৭ সালের কেন্দ্রীয় বাজেটে সাতটি নতুন হাই-স্পিড রেল করিডোরের ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। ইতিমধ্যেই দুটি রুট চূড়ান্ত হয়ে গিয়েছে। প্রথমে মুম্বই-আহমেদাবাদ রুটে চালু হবে বুলেট ট্রেন। দেশের দ্বিতীয় বুলেট ট্রেন (Bullet Train) চলবে দিল্লি থেকে শিলিগুড়ি রুটে। সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই চালু হতে পারে প্রথম রুটের ট্রেন। এবার রেলের এই বিশেষ প্রকল্পে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করল দ্য ন্যাশনাল হাই-স্পিড রেল কর্পোরেশন। অর্থাৎ বুলেট ট্রেন (Bullet Train Recruitment) প্রকল্পে কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রকল্পে কর্মী নিয়োগ করা হচ্ছে। মোট ২২৪টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কোথায়, কীভাবে আবেদন করবেন, বেতন কত, জেনে নিন বিস্তারিত।

মোট শূন্যপদ

মোট পদ: ২২৪টি
নন-এক্সিকিউটিভ : ২০৯টি
এক্সিকিউটিভ: ১৫টি

যে পদগুলিতে নিয়োগ করা হবে

  • জুনিয়র ইঞ্জিনিয়ার
  • স্টেশন অ্যান্ড ট্রেন ম্যানেজার
  • অপারেশন কন্ট্রোলার
  • স্টেশন বা ট্রেন ম্যানেজার
  • আইটি ও সেফটি বিভাগের একাধিক পদ

বেতন

পদ অনুযায়ী বেতন নির্ধারিত হয়। সেক্ষেত্রে, যে পদগুলিতে নিয়োগ করা হবে, সেই পদগুলিতে মাসিক বেতন সাধারণত ৪০ হাজার থেকে ১ লক্ষ ২৫ হাজারের মধ্যে থাকে।

যোগ্যতা

সংশ্লিষ্ট পদের জন্য ৩ বছরের ডিপ্লোমা অথবা BE বা BTech ডিগ্রি থাকতে হবে। ৩১ মে, ২০২৬-এর হিসেবে আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৪৫ বছর হতে হবে।

নিয়োগ প্রক্রিয়া

কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা (CBT) হবে। ধাপে ধাপে নথি যাচাই, মেডিক্যাল পরীক্ষার মধ্যে দিয়ে নিয়োগ প্রক্রিয়া হবে।

আবেদনের তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৫ জুন থেকে। আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই।

আবেদন ফি

জেনারেল বা ওবিসিদের জন্য ফি ৪০০ টাকা
সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না

কীভাবে আবেদন করবেন?

আবেদন করার জন্য NHSRCL-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে আবেদন ফর্ম পূরণ করে চাকরির জন্য আবেদন করতে হবে। অফিশিয়াল ওয়েবসাইটটি হল https://www.nhsrcl.in/।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker