0%

দালাল চক্রে ইতি, ২৪ ঘন্টাতেই হবে জমি-বাড়ি রেজিস্ট্রি, ‘তৎকাল রেজিস্ট্রেশন’ চালুর পথে রাজ্য

বাংলা হান্ট ডেস্কঃ যুগের সাথে তাল মিলিয়ে সমস্ত কিছু স্মার্ট হলেও রেজিস্ট্রি অফিসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় জমি বাড়ির রেজিস্ট্রেশনের জন্য। তবে এবার সেই চেনা ছবি বদলাতে চলেছে। নতুন পদ্ধতিতে অর্থাৎ তৎকাল রেজিস্ট্রেশন (Tatkal Property Registration) চালু হচ্ছে রাজ্যে। ফলে একদিকে যেমন অপেক্ষার ঝামেলা থাকবে না, তেমনি নিশ্চিন্তে এসে দ্রুত কাজ মিটিয়ে নেওয়া যাবে। শুধু তাই নয়, চাইলে পছন্দের স্লট বাঁচতেও পারবেন।

জমি-বাড়ির তৎকাল রেজিস্ট্রেশন চালু হচ্ছে রাজ্যে

গতানুগতিকভাবে চলে আসা রেজিস্ট্রেশন পক্রিয়াতে দ্রুততা ও স্বচ্ছতা আনতে তৎকাল রেজিস্ট্রেশন চালুর পথে পশ্চিমবঙ্গ সরকার। এর ফলে একদিকে যেমন দালালদের থেকে রক্ষা পাবেন ক্রেতা ও বিক্রেতারা তেমনি সময়ের অপচয়ও কমবে। শুধু তাই নয়, যে স্লটে বুকিং থাকবে সেটাও পছন্দমত বেছে নেওয়া যাবে। সেই সময় সকলে উপস্থিত থাকলেই সইসাবুদ করে রেজিস্ট্রি সম্পন্ন হয়ে যাবে।

কবে থেকে চালু নতুন নিয়ম?

জানা যাচ্ছে, স্লট বুকিং করার জন্য আলাদা লিংক থাকবে সেখান থেকেই আবেদন করতে হবে। এরপর ২৪ ঘন্টার মধ্যেই স্লট পাওয়া যাবে। যদিও এখনও কবে থেকে এই সিস্টেম চালু হবে তা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এরই মধ্যে একাংশের আপত্তি সামনে এসেছে। তাঁদের মতে, আগে থেকেই যদি স্লট বুক থাকে তাহলে কেউ একদিন বা কয়েক ঘন্টার মধ্যে রেজিস্ট্রি করতে চাইলে সমস্যা হতে পারে।

আরও পড়ুনঃ পতনের পর এই প্রথম, কালীঘাট বনাম ঋতব্রতর তৃণমূলের জেরে কি জোড়া একুশে জুলাই হবে কলকাতায়?

তৎকালে রেজিস্ট্রির খরচ

এখন আপনাদের মনে হতেই পারে, যেখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হত সেখানে ঝটপট কাজ মিটবে মানে হয়তো অতিরিক্ত মাশুল গুনতে হবে। আজ্ঞে না, এই সুবিধা একেবারে ফ্রীতেই দেওয়া হবে বলে জানা যাচ্ছে। কারণ আজকাল অনেক ক্ষেত্রেই দকেহা যাচ্ছে আপৎকালীন ভাবে এক দিনের মধ্যেই রেজিস্ট্রির প্রয়োজন পড়ছে। সেক্ষেত্রে এই সিস্টেম কার্যকর হতে পারে। আগামী দেড় মাসের মধ্যেই কিছু জায়গায় পাইলট প্রজেক্টের মত লঞ্চ করা হবে এই সিস্টেম।

প্রাথমিকভাবে গড়িয়া ও বিধাননগর এলাকায় তৎকালে রেজিস্ট্রেশনের সুবিধা চালু করা হবে। তবে আসন্ন দুর্গাপুজোর আগেই গোটা রাজ্যে এই সিস্টেমে জমি-বাড়ির রেজিস্ট্রেশন চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে। আপনি যদি এই বিষয়ে বিস্তারিত জানতে বা পরবর্তীতে আবেদন করতে চান তাহলে wb.registration.gov.in এই লিঙ্কে ভিজিট করতে পারেন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker