0%

Petrol Price: পেট্রোলের দাম ২ টাকা! জানেন কোথায় জ্বালানি সবথেকে সস্তা?

নয়া দিল্লি: দুই টাকা দামে পেট্রোল (Petrol Price)! কোনও কল্পনা নয় কিন্তু। বাস্তব বটে। ভারত বা পাকিস্তান বা বাংলাদেশে যেখানে পেট্রোলের (Petrol Price in India) দাম প্রতি লিটার কোথাও ১০০ বা তার আশেপাশে আবার কোথাও তা ২০০-র বেশি। সেখানে দুই টাকা দামে পেট্রোল পাওয়া যাচ্ছে বিশ্বেরই একটি দেশে। অনেকেই মনে করেন, বিশ্বে সবথেকে সস্তা পেট্রোল পাওয়া যায় ইরান বা ভেনেজ়ুয়েলায়। তবে, তালিকার শীর্ষে রয়েছে অন্য একটি দেশ।

সস্তা পেট্রোল কোথায়?

বর্তমানে বিশ্বের সবথেকে কম দামে পেট্রোল বিক্রি হয় লিবিয়ায় (Petrol Price in Libya)। সেখানে প্রতি লিটার পেট্রোলের দাম মাত্র ০.০২৩ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২.১৭ টাকা। বিশ্বের বৃহত্তম তেল ভাণ্ডার রয়েছে ভেনেজ়ুয়েলায়। অন্যদিকে, তৃতীয় বৃহত্তম তেল মজুত রয়েছে ইরানে। তাই অনেকেই মনে করেন,এই দুই দেশেই সবথেকে কম দামে পেট্রোল বিক্রি হয়। প্রথম স্থানে রয়েছে লিবিয়া, ইরান রয়েছে দ্বিতীয় স্থানে এবং ভেনেজ়ুয়েলা তৃতীয় স্থানে।

লিবিয়ায় জ্বালানি এত সস্তা কেন?

লিবিয়ার জনসংখ্যা প্রায় ৭৫ লক্ষ। যদিও জনসংখ্যার ৪০ শতাংশেরও বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করেন, তবুও সরকার ব্যাপক ভর্তুকি দেওয়ায় দেশটিতে পেট্রোলের দাম অত্যন্ত কম।

ভারতে দাম কেন বেশি?

ভারত জ্বালানির চাহিদার ৯০ শতাংশেরও বেশি আমদানির মাধ্যমে পূরণ করে। ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামার সরাসরি প্রভাব পড়ে দেশের জ্বালানির দামে। এছাড়া পরিবহন খরচ এবং অন্যান্য শুল্কও পেট্রোলের দামের সঙ্গে যুক্ত হয়। ফলে পেট্রোলের দাম বেশি হয় ভারতে। তবে, গত তিন মাসে যুদ্ধ পরিস্থিতিতে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির জেরে দেশে বহু জায়গায় পেট্রোলের দাম ১০০ টাকার গণ্ডি ছাড়িয়েছে।

ইথানল

পেট্রোলের ব্যবহার কমাতে ইথানল ব্লেন্ডিং-এর উপর জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। যা পেট্রোলের তুলনায় দাম কম হয়। দূষণ কম হবে। বৈদেশিক মুদ্রা সাশ্রয় হতে পারে। শুধু তাই নয়, আমদানির উপর নির্ভরতা কমানো যায়। ইতিমধ্যেই ১০০ শতাংশ ইথানল ভারতে চালু করার জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্র। এতদিন পর্যন্ত ইথানল মিশ্রিত জ্বালানি ব্যবহার করা হত। অর্থাৎ পেট্রোলের সঙ্গে কখনও ২০ শতাংশ, আবার ৮৫ শতাংশ পর্যন্ত ইথানল মিশিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। এবার ১০০ শতাংশ ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker