0%

৫ টাকার মা ক্যান্টিনেই লক্ষ টাকার দুর্নীতি? অভিযোগে বিদ্ধ প্রাক্তন তৃণমূল কাউন্সিল রুপা

বাংলা হান্ট ডেস্ক : গরিব মানুষের জন্য মাত্র ৫ টাকায় খাবারের ব্যবস্থা করতে পূর্ববর্তী সরকারের চালু করা ‘মা ক্যান্টিন’ প্রকল্প নিয়ে এবার দুর্নীতির অভিযোগে। তারকেশ্বর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এই প্রকল্পকে কেন্দ্র করে আর্থিক অনিয়মের বিস্ফোরক অভিযোগ উঠেছে প্রাক্তন তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলর রূপা সরকারের দিকে।

বিস্ফোরক অভিযোগ তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলরের বিরুদ্ধে

ওই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, স্বনির্ভর গোষ্ঠীর আড়ালে সরকারি অর্থ সরিয়ে নেওয়ার একটি চক্র বহুদিন ধরেই চলছিল। অভিযোগকারীদের বক্তব্য, ক্যান্টিনের দায়িত্ব একটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর নামে থাকলেও বাস্তবে সেই সংস্থার যাবতীয় সিদ্ধান্ত নিতেন রূপা সরকার। প্রতিদিন যতজন মানুষের জন্য খাবার তৈরি হতো, সরকারি নথিতে তার কয়েক গুণ বেশি উপভোক্তার হিসাব দেখানো হয়েছে বলে অভিযোগ।

বাস্তবে যেখানে ২০ থেকে ৩০ জনের মধ্যে খাবার বিতরণ করা হত, সেখানে কাগজে প্রায় দেড়শো জনের জন্য খাবার সরবরাহের দাবি তুলে বিল পাস করানো হত। ফলে সরকারি কোষাগার থেকে প্রকৃত খরচের তুলনায় অনেক বেশি অর্থ ছাড় হয়েছে বলে অভিযোগ।
অভিযোগ, পৌরসভার বরাদ্দের টাকা প্রথমে সংশ্লিষ্ট স্বনির্ভর গোষ্ঠীর ব্যাঙ্ক হিসাবে জমা পড়লেও সেই অর্থ তাদের কাছে থাকত না। অভিযোগকারীদের দাবি, টাকা তোলার পর তা রূপা সরকারের কাছেই পৌঁছে দিতে হত। এই কৌশলে ২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে প্রতি মাসে আনুমানিক ৭০ থেকে ৮০ হাজার টাকা করে সরকারি অর্থ নয়ছয় করা হয়েছে বলে অভিযোগ।

এই অভিযোগকে সামনে রেখে স্থানীয় বিজেপি নেতৃত্ব তারকেশ্বর পৌরসভা-সহ একাধিক সরকারি দফতরের দ্বারস্থ হয়েছে। লিখিতভাবে তদন্তের দাবি জানানো হয়েছে। এরই মধ্যে জমি দখল সংক্রান্ত একটি মামলায় নাম জড়ানোর পর রূপা সরকার এলাকা ছেড়েছেন বলেও অভিযোগ উঠেছে। বর্তমানে তাঁর খোঁজ মিলছে না বলেই দাবি।

Former Trinamool Congress councilor Rupa accused of corruption of ma canteen

আরও পড়ুন : বেতন বাড়ছে রাজ্যের ৫৫ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর! বিরাট সিদ্ধান্ত সরকারের

অভিযোগ জমা পড়ার পর বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মা ক্যান্টিনের নোডাল অফিসার। অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্তের ওপরই এখন নজর সকলের। তদন্তে অনিয়মের প্রমাণ মিললে গরিব মানুষের জন্য চালু হওয়া এই জনকল্যাণমূলক প্রকল্পের অর্থ ব্যবহারের স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন উঠতে পারে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker