0%

মধ্যবিত্তের পকেটে নতুন চাপ! বেড়ে গেল পানীয় জলের দাম, কলকাতায় হল কত?

সবদিক নিউজ: ওয়াটার পিউরিফায়ারের খরচ বাঁচাতে কিংবা বিশুদ্ধ পানীয় জলের অভাবে (Drinking Water Crisis) এখন কলকাতা শহরের বেশিরভাগ পরিবারই জল কিনেই খান। কিন্তু এবার আচমকাই বাড়ানো হল এই সমস্ত প্যাকেটজাত পানীয় জলের দাম (Drinking Water Price)। জানা যাচ্ছে, এবার থেকে এই সমস্ত প্যাকেটজাত জনপ্রিয় ব্র্যান্ডের পানীয় জল খেতে গেলে ৫ থেকে ১০ টাকা বেশী খরচ (Water Price Hike) করতে হবে।

মূল্যবৃদ্ধির বাজারে বাড়ছে জলের দাম

আসলে ইদানীং বাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধির সাথে সাথেই বেড়েছে পরিবহণ খরচ। যার ফলে এবার থেকে বিসলেরি কিংবা অ্যাকুয়াফিনার মতো জনপ্রিয় ব্র্যান্ডের ৫ কিংবা ১০ লিটারের জলের বোতল অথবা জার কিনতে হলে অতিরিক্ত টাকা দিয়ে হবে।

শহরজুড়ে একাধিক জায়গায় এখন ট্যাপের জল পাওয়া যায় ঠিকই কিন্ত তা এতটাই নিম্নমানের যে খাওয়ার অযোগ্য। তাই বিশুদ্ধ পানীয় জলের অভাব পূরণ করতে অনেকেই বাড়িতে ওয়াটার পিউরিফায়ার বসিয়ে নেন। কিন্তু এই পিউরিফায়ারের ইনস্টলেশন চার্জ থেকে শুরু করে মেইনটেনেন্স চার্জের খরচ যোগাতেই হিমশিম খেয়ে যান অধিকাংশ পরিবার। আর এই কারণেই এখন বাজারে এই সমস্ত প্যাকেটজাত পানীয় জলের বোতল এবং জারের এত চাহিদা।

আরও পড়ুনঃ বাড়বে পর্যটকের সংখ্যা! অফবিট উত্তরবঙ্গে পর্যটন শিল্পের উন্নয়নে বড় ঘোষণা নিশীথ প্রামাণিকের

জলের দাম বাড়ায় চিন্তায় আমজনতা

প্রসঙ্গত ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে আগেই দাম বেড়েছিল গ্যাসের দাম। আর এবার এক ধাক্কায় পানীয় জলের দাম বেড়ে যাওয়ায় চিন্তায় একাধিক পরিবার। এপ্রসঙ্গে কলকাতার এক বাসিন্দা বলেছেন, ‘জল মানেই অত্যাবশ্যকীয় একটি পণ্য। তাই এমন ভাবে জলের দাম বাড়ানো উচিত নয়, যার ফলে মধ্যবিত্তের পকেটে টান পড়ে।’

অপর একজন গ্রাহকের অভিযোগ, ‘সব জায়গায় বিশুদ্ধ জল পাওয়া যায় না, তাছাড়া ওয়াটার পিউরিফায়ারের রক্ষণাবেক্ষণ করাও বেশ কঠিন। আর আমাদের প্রত্যেক সপ্তাহে দুটি করে ২০-লিটারের জলের জার লাগে।’ কিন্তু এবার একধাক্কায় ২০ টাকা করে খরচ বেড়ে গেল। তবে অনেক ব্যবসায়ী দাবী করছেন, বাজারে ব্র্যান্ডেড জলের দাম বাড়লে, স্থানীয়ভাবে তৈরি জলের জারেরও দাম বাড়বে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker