বৃষ্টিভেজা ট্র্যাকে দৌড়ে ইতিহাস ভারতীয় সেনা গুলবীরের, কমনওয়েলথে ভারোত্তোলনে রুপো হরজিন্দরের

কমনওয়েলথ গেমসে একদিনে জোড়া রুপোলি সাফল্য। ১০ হাজার মিটারে ঐতিহাসিক রুপো এনে দিলেন গুলবীর সিং। এই প্রথমবার এই ইভেন্টে পদক জিতলেন কোনও ভারতীয়। অন্যদিকে ৬৯ কেজি বিভাগের ভারোত্তোলনে রুপো পেলেন হরজিন্দর কৌর। সব মিলিয়ে পঞ্চম দিনের শেষে ভারতের ঝুলিতে দু’টো সোনা-সহ ১২টি পদক। রয়েছে নবম স্থানে।
গ্লাসগোতে অ্যাথলিটে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছিল গুলবীরকে। স্কটস্টৌন স্টেডিয়ামে বৃষ্টিভেজা ট্র্যাকে দৌড়নো যথেষ্ট কষ্টকর ছিল। তবে শেষ ল্যাপে বাজিমাত করে দিলেন ২৭ বছর বয়সি ভারতীয় সেনা। এক সেকেন্ডেরও কম সময়ের জন্য সোনা হাতছাড়া হল ঠিকই। ২৭.৪৯.৭৮ সময়ে ১০ হাজার মিটার শেষ করে রুপো জিতলেন গুলবীর। এই প্রথমবার কমনওয়েলথ গেমসে এই ইভেন্টে পদক পেলেন কোনও ভারতীয়। গুলবীর এই পদক দেশকে উৎসর্গ করেন।
WATCH THE HISTORIC RACE BY GULVEER! 🤯
– Wins Silver Medal for India in 10,000m 🥈
– First Indian ever to win a medal in Men’s 10,000m at Commonwealth Games 💪
TAKE A BOW, GULVEER SINGH 🙇♂️🫡 pic.twitter.com/Qt9kkCEmSm
— The Khel India (@TheKhelIndia) July 29, 2026
অন্যদিকে ভারোত্তোলনে ভারতকে রুপো এনে দিলেন হরজিন্দর কৌরও। চার বছর আগে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে তিনি ব্রোঞ্জ পেয়েছিলেন ৭১ কেজি বিভাগে। এবার নামেন ৬৯ কেজি বিভাগে। ব্যক্তিগত নজির টপকে মোট ২২৭ কেজি তোলেন। স্ন্যাচিংয়ে ১০১ কেজি এবং ক্লিন ও জার্কে ১২৬ কেজি তোলেন। যদিও কানাডার প্রতিযোগীর ২৪০ কেজির কাছে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল হরজিন্দরকে। কবাডি ও টাগ অফ ওয়ার খেলে অভিযান শুরু। পরে পাঞ্জাব ইউনিভার্সিটিতে ভারোত্তোলন শুরু করেন। আর্থিক সমস্যা থাকলেও তাঁর বাবা কখনও হাল ছাড়েননি।
🇮🇳 Strength. Spirit. Silver Glory! 🥈
Heartiest congratulations to Harjinder Kaur on clinching the Silver Medal in the Women’s 69kg Weightlifting event at the Commonwealth Games 2026.
Another remarkable performance that adds to India’s growing medal tally. Wishing you continued… pic.twitter.com/769KJbNg9X
— Gaurav Gautam (@GauravgGautam) July 29, 2026
পঞ্চম দিনের শেষে কমনওয়েলথ গেমসে পঞ্চম তালিকায় ভারত রয়েছে নবম স্থানে। সোনা এসেছে দু’টি। সাতটি রুপো ও তিনটি ব্রোঞ্জ এসেছে। সব মিলিয়ে পদক সংখ্যা ১২। ৩৫টি সোনা নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া।
শেয়ার
লিংক



