0%

দিল্লিতে শুভেন্দুর সঙ্গে বৈঠকে কাকলিরা, মঙ্গলেই চূড়ান্ত হবে এনসিপিআই সাংসদদের ভবিষ্যৎ?

দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসছেন এনসিপিআই সাংসদরা। আগামী কাল, মঙ্গলেই এই দিল্লির বঙ্গভবনে এই গুরুত্বপূর্ণ বৈঠক হবে বলে খবর। ওই বৈঠকের পরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বৈঠক হবে! এনসিপিআই সাংসদদের ভবিষ্যৎ কী হবে? মঙ্গলেই সেই বিষয় চূড়ান্ত হবে বলে মত ওয়াকিবহাল মহলের। তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা সাংসদরা এনসিপিআইতে থাকবেন? নাকি আগামীতে সরাসরি বিজেপিতে মিশে যাবেন? সেই জল্পনা বেশ কিছু সময় ধরে রাজ্য রাজনীতিতে চলছে।

প্রসঙ্গত, সংসদে বাদল অধিবেশনের শুরুতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দিল্লিতে এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়দের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বিশেষ কাজ এসে পড়ায় মুখ্যমন্ত্রী সেসময় দিল্লি যেতে পারেননি। কলকাতায় এসে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। যদিও সেই বৈঠকের নির্যাস বাইরে প্রকাশ হয়নি। রাজনৈতিক মহলের মতে, শেষ সময়ে বাতিল হওয়া ওই বৈঠকই আগামী কাল দিল্লিতে হবে।

তবে আগামী কাল, বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ২০ জন এনসিপিআই সাংসদ থাকবেন? নাকি সেই বৈঠকে সাংসদের সংখ্যা আরও বাড়বে? সেই জল্পনা দিল্লির রাজনীতিতে তৈরি হয়েছে। তবে এই বিষয়ে কোনও নাম এখনও সামনে আসেনি। কাকলি ঘোষ দস্তিদারও এই বিষয়ে তেমন কোনও মন্তব্য না করে মুচকি হেসেছেন। তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা, একাধিক দুর্নীতি নিয়েই কালীঘাট তৃণমূলীদের খোঁচা দিয়েছেন। বঙ্গ ভবনে বৈঠকে যোগ দিতে পারেন শুখেন্দুশেখর রায়, প্রকাশ চিক বরাইক, সুস্মিতা দেবও। তেমনই সম্ভাবনার কথা শোনা গিয়েছে।

এনসিপিআই সাংসদদের অনেকে নিজের নির্বাচনী এলাকায় ঢুকতে পারছেন না! স্থানীয় পুলিশ-প্রশাসনের ঠিকমতো সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ। সেইসব বিষয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাংসদের কথা হবে বলেও খবর। কেবল এনসিপিআই বৈঠকই নয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করার কথা বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। দিল্লিতেই ওই বৈঠক হবে। এনসিপিআই সাংসদের ভবিষ্যৎ কী? তাঁরা কি এনসিপিআই-তেই থেকে যাবেন? নাকি আগামী দিনে বিজেপিতে যোগ দেবেন? সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে দুই নেতার মধ্যে। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।

 

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker