রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা কমিয়ে দেবে ভারত পেট্রোলিয়াম! কেন এমন সিদ্ধান্ত সংস্থার?

সবদিক নিউজ: চাহিদার ওপর ভর করে ভারত বিপুল পরিমাণে অপরিশোধিত তেল (Bharat Petroleum) বিদেশ থেকে আমদানি করে। এদিকে, ভারত (India) অপরিশোধিত তেলের জন্য অনেকাংশেই উপসাগরীয় দেশগুলির ওপর নির্ভরশীল ছিল। তবে, গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ অপরিশোধিত তেল সরবরাহে বিঘ্ন ঘটায়। এর ফলে, ভারত রাশিয়া (Russia) থেকে আরও বেশি অপরিশোধিত তেল আমদানি করতে শুরু করে। তবে, এখন পরিস্থিতি অনুযায়ী অনুমান করা হচ্ছে যে, ভারত শীঘ্রই রাশিয়া থেকে অপরিশোধিত তেলের ওপর নির্ভরতাও শেষ করতে চলেছে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা BPCL-এর অনুমান অনুযায়ী, ভারত নভেম্বর মাসে রাশিয়া থেকে কম পরিমাণে অপরিশোধিত তেল আমদানি করবে। এর কারণ হল উচ্চ ব্যয়! ভারত পেট্রোলিয়ামের একজন আধিকারিক সম্প্রতি এই প্রসঙ্গে কথা বলেছেন।
রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা কমিয়ে দেবে ভারত পেট্রোলিয়াম (Bharat Petroleum):
রয়টার্স সূত্রে জানা গেছে, সোমবার ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড তথা BPCL-এর উচ্চ আধিকারিক বেৎসা রামকৃষ্ণ গুপ্ত এই বিষয়ে কথা বলেছেন। সংস্থাটির ত্রৈমাসিক আয়ের ঘোষণার পর তিনি বিশ্লেষকদের বলেন যে, আগামী নভেম্বরে রাশিয়া থেকে অপরিশোধিত তেলের পরিমাণ কম হবে। কারণ রাশিয়ার তেলের চেয়ে পশ্চিম এশিয়ার তেল বাণিজ্যিকভাবে বেশি লাভজনক।

কেন কমবে আমদানি: জানিয়ে রাখি যে, তিনি ব্যাখ্যা করেছেন এর সবচেয়ে বড় কারণ হল পণ্য পরিবহণের উচ্চ খরচ। সংস্থাগুলির জন্য রাশিয়া থেকে অপরিশোধিত তেল খুব ব্যয়বহুল হয়ে উঠছে। যে কারণে BPCL-ও নভেম্বরের জন্য রাশিয়া থেকে তাদের শিপমেন্ট কমানোর বিষয়ে আলোচনা করেছে।
শত্রুদের উড়বে ঘুম! সীমান্তে আরও শক্তিশালী হবে নিরাপত্তা, ২.১২ লক্ষ কোটির প্রতিরক্ষা চুক্তির অনুমোদন
অপরদিকে, জুলাই থেকে সেপ্টেম্বর ত্রৈমাসিকে BPCL-এর মোট অপরিশোধিত তেল ক্রয়ের প্রায় ৩৭ শতাংশ ছিল রাশিয়া থেকে। সংস্থাটি আরও জানিয়েছে যে, প্রথম ত্রৈমাসিকের তুলনায় পশ্চিম এশিয়া থেকে সরবরাহ বেড়েছে এবং অক্টোবর-নভেম্বরে এই অঞ্চল থেকে আরও বেশি পরিমাণে পণ্য পাওয়ার আশা করছে।
দাদার মতই চার-ছয়ের বন্যা! দুরন্ত সেঞ্চুরি করে তাক লাগাল বৈভবের ভাই আশীর্বাদ সূর্যবংশী
এছাড়াও, জাহাজ চলাচলের তথ্য থেকে দেখা যায় যে সেপ্টেম্বরে ভারতের পশ্চিম এশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি বৃদ্ধি পেয়ে যুদ্ধ শুরু হওয়ার আগের স্তরে পৌঁছে গিয়েছে। অন্যদিকে, চিনের তীব্র প্রতিযোগিতা সত্ত্বেও ভারতীয় শোধনাগারগুলি রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে।




