0%

Annapurna Yojana: নভেম্বরের আগে এই তিনটি কাজ না করলেই বন্ধ হবে অন্নপূর্ণা যোজনা | Government of West Bengal on Annapurna Yojana

সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের জনদরদী প্রকল্প অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। ইতিমধ্যেই এই প্রকল্পের পঞ্চম কিস্তির টাকা মহিলাদের অ্যাকাউন্টে জমা পড়েছে। পুজোর আগেই আর্থিক সহায়তা পেয়েছেন মহিলারা। জুন মাসে শুরু হয়েছিল এই প্রকল্প। তারপর একাধিক ধাপে যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য মহিলাদের দেওয়া হচ্ছে আর্থিক সহায়তা। তবে নভেম্বরের আগে সামান্য কয়েকটি কাজ না করলেই আপনি বাদ পড়তে পারেন এই প্রকল্প থেকে।

নভেম্বরের আগেই করুন অন্নপূর্ণা যোজনার এই কাজ

অন্নপূর্ণা যোজনার আওতায় প্রতিমাসে ৩০০০ টাকা করে সরাসরি ডিবিটির মাধ্যমে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাচ্ছে। তবে রাজ্য সরকারের তরফ থেকে বারবার এই প্রকল্পে ভেরিফিকেশন করা হয়। এমনকি প্রাথমিক আবেদন খতিয়ে থেকে লক্ষ লক্ষ মহিলার নাম বাতিল করে দেওয়া হয়। প্রকৃত উপভোক্তাদের কাছেই এই প্রকল্পের অর্থ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ সরকার।

পোস্টপেইড প্ল্যানে বিনামূল্যে রোমিংয়ের সুবিধা, বড় ঘোষণা Airtel-র 

তবে নভেম্বর মাসের আগে সামান্য কয়েকটি কাজ না করলেই আপনি বাদ পড়তে পারেন এই প্রকল্প থেকে। তার মধ্যে প্রথমত হল ব্যাংক কেওয়াইসি অসম্পূর্ণ থাকা। যাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কেওয়াইসি আপডেট করানো নেই, তাদের এই প্রকল্পের টাকা আর অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে না। সেক্ষেত্রে আবারও হ্যাপা পোহাতে হতে পারে। তাই আগেভাগেই ব্যাংকে গিয়ে আধার কার্ডের মাধ্যমে কেওয়াইসি সম্পন্ন করুন।

দ্বিতীয়ত, আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক না থাকলে এই প্রকল্পের টাকা ঢুকবে না। রাজ্য সরকার আগেই জানিয়েছিল, ডিবিটির মাধ্যমে সরাসরি এই প্রকল্পের অর্থ সহায়তা দেওয়া হবে। তাই সেক্ষেত্রে অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগ বা এনপিসিআই ম্যাপিং থাকা বাধ্যতামূলক। যদি আপনি এখনও পর্যন্ত ডিবিটি লিঙ্ক না করে থাকেন তাহলে অবশ্যই অনলাইন বা ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করে নিন।

বেহালা কাণ্ডে বিবস্ত্র করে ঘোরানো হল অভিযুক্তদের

এছাড়া রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়, যারা বিধবা ভাতা প্রকল্পের সুবিধা নিয়েছিলেন, তারা অন্নপূর্ণা যোজনা পাবেন না। এমনকি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধবা ভাতা থেকে অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার হওয়ার পরামর্শ দিয়েছিলেন। তাই যারা এখনও পর্যন্ত দুটি ভাতা একসঙ্গে নিচ্ছেন, তারা নভেম্বর মাস থেকে অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker