0%

Aamir Khan: ‘গৌরী আমার জীবনে আশীর্বাদ, কিন্তু…’ , দুই প্রাক্তন স্ত্রীকে নিয়ে কী বললেন আমির?

আমির খান ও তাঁর নতুন প্রেমিকা গৌরী।

জীবনের চড়াই-উতরাই পেরিয়ে ৬১ বছর বয়সে এসে এক নতুন প্রশান্তির খোঁজ পেয়েছেন আমির খান। রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে দীর্ঘ দাম্পত্যের ইতি টানার পর এবার অভিনেতা জানালেন তাঁর জীবনের নতুন অধ্যায়ের কথা। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে আমির স্বীকার করে নিলেন যে, তিনি বর্তমানে গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন এবং এই সম্পর্ক তাঁকে ‘সম্পূর্ণতা’ দিয়েছে।

সম্প্রতি ‘নবভারত টাইমস’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে আমির খান জানান, গৌরীর সঙ্গে তাঁর রসায়ন অত্যন্ত গভীর। তিনি বলেন, “আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে গৌরীর সঙ্গে আমার আলাপ হয়েছে। ওর সান্নিধ্যে আমি মানসিক শান্তি খুঁজে পাই। রিনা এবং কিরণের সঙ্গেও আমার সম্পর্ক খুব গভীর ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলো টেকেনি। তবে গৌরী আমার জীবনে আসার পর আমি নিজেকে ধন্য মনে করি। আমরা একসঙ্গে খুব সুখে আছি। আমার মনে হয়, আজ আমি প্রকৃত পূর্ণতা পেয়েছি।”

নিজের জীবনের ভুলগুলো নিয়েও কথা বলতে দ্বিধা করেননি অভিনেতা। তিনি জানান, কেউই নিখুঁত নয় এবং ভুল স্বীকার করলে কেউ ছোট হয়ে যায় না। আমিরের কথায়, “আমি আমার জীবন এবং নিজের করা ভুলগুলো থেকে প্রতিনিয়ত শিখছি। আমি চেষ্টা করি সেই ভুলগুলোর পুনরাবৃত্তি না করতে। মানুষ হিসেবে এবং অভিনেতা হিসেবে এভাবেই আমি নিজেকে গড়ে তুলছি। আমি খুব সোজাসাপ্টা মানুষ, যা অনুভব করি সেটাই সরাসরি বলে দিই।”

সাক্ষাৎকারে আমির আক্ষেপের সুরে জানান যে, গত ৩০-৩৫ বছর তিনি শুধু সিনেমা এবং অভিনয়ের নেশায় বুঁদ হয়ে ছিলেন। ফলে নিজের প্রিয়জন এবং সম্পর্কগুলোকে পর্যাপ্ত সময় দিতে পারেননি। অতিমারি চলাকালীন অবসরে তিনি নিজের জীবনের এই খামতিগুলো উপলব্ধি করেন। আমির বলেন, “আমি বুঝতে পেরেছি যে আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি, যা আর ফিরে আসবে না। তাই এখন আমি পেশাদার জীবন এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছি।”

উল্লেখ্য, ১৯৮৬ সালে রিনা দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আমির। তাঁদের দুই সন্তান রয়েছে— ইরা খান এবং জুনায়েদ খান। ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে তিনি বিয়ে করেন চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে। ২০২১ সালে তাঁরা আলাদা হওয়ার ঘোষণা দেন। তাঁদের পুত্র আজাদের জন্মের সময় সারোগেসির সাহায্য নিয়েছিলেন তাঁরা। তবে বিচ্ছেদ হলেও দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গেই আমিরের সুসম্পর্ক আজও বজায় রয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker