Axar Patel: ব্যাটে বলে দুরন্ত অক্ষর! রোহিত-বিরাট ব্যর্থ হলেও অসাধারণ জয় পেলো শুভমান গিলের ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ওডিআই সিরিজের শুরুতেই জয়ে ফিরলো শুভমান গিলের (Shubman Gill) ভারতীয় দল (Indian Cricket Team)। টানা ৬টি আন্তর্জাতিক ম্যাচে হারের পর অবেশেষে জয় পেলো মেন ইন ব্লুজ। বোলিং এবং ব্যাটিংয়ে দুরন্ত প্রদর্শন করে ম্যাচের সেরা হলেন অক্ষর প্যাটেল (Axar Patel)। বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মারা (Rohit Sharma) ব্যর্থ হলেও আসন্ন ওডিআই বিশ্বকাপের (2027 ODI World Cup) আগে ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) অসাধারণ পারফরম্যান্স করে কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) আত্মবিশ্বাস বাড়ালো দলের বোলিং।
এদিন ম্যাচের আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। দীর্ঘদিন পরে দলে ফেরা যশপ্রীত বুমরার অসাধারণ বোলিং সত্ত্বেও দ্রুত রান তুলছিলেন বেন ডাকেট। কিন্তু নবাগত ফাস্ট বোলার গুরনুর ব্রার দুই ওপেনারকে ফেরাতেই ছন্দ পেয়ে যান ভারতের বাকি পেসাররা। বুমরা (১/৩১) ও প্রসিদ্ধ কৃষ্ণার (২/৫০) দুরন্ত বোলিংয়ের চাপে একসময় ৮০/৫ হয়ে গিয়েছিল ইংল্যান্ড শিবির।

সেখান থেকে ইংল্যান্ডকে লড়াইয়ে ফেরান অভিজ্ঞ তারকা ব্রিটিশ ব্যাটার জো রুট। প্রথমে ইনিংস সামলে পরে লিয়াম ডওসনকে (৬৮) সঙ্গে নিয়ে ইংল্যান্ডের ইনিংসকে ফের ট্র্যাকে ফেরান তিনি। তাদের ১২১ রানের দুরন্ত পার্টনারশিপে ভর করেই ভারতের সামনে ২৫৯ রানের টার্গেট রাখতে পেরেছিল ভারত। ইংল্যান্ডের লোয়ার অর্ডারকে ভাঙেন অক্ষর প্যাটেল (৪/৬২)। একটু রান খরচ করলেও ৪টি গুরুত্বপূর্ণ উইকেট নেন ভারতের এই তারকা অলরাউন্ডার। একা কুম্ভ হয়ে ৭৬ বলে ছয়টি চার ও একটি ছক্কা সহ ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।
আরও পড়ুন: দুই সিরিজে একটিও ম্যাচ না জিতে অভিযান শেষ শ্রেয়সের ভারতের! ১৬০৫ দিন পর খোয়ালেন ICC ক্রমতালিকায় শীর্ষস্থান
এরপর রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ভক্তদের হতাশ করেন দীর্ঘদিন পরে মাঠে ফেরা বিরাট কোহলি (৫) ও রোহিত শর্মা (১১)। কিন্তু শুরুর এই ঝটকা দায়িত্ব নিয়ে সামলান ভারতের অধিনায়ক শুভমান গিল ও সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার। তাদের মধ্যে ১০১ রানের একটি দুরন্ত পার্টনারশিপ হয়। কিন্তু এরপর ডান পায়ের পেশিতে অস্বস্তি অনুভব করার কারণে ব্যক্তিগত ৮০ রানের স্কোরে মাঠ ছাড়েন গিল। এরপর রান আউট হয়ে ফেরেন শ্রেয়স আইয়ার (৩৫) এবং জস টাঙয়ের বলে ইনসাইড এজে বোল্ড হয়ে ফেরেন লোকেশ রাহুল (১)। ভারতের স্কোর তখন ১৬০।
আরও পড়ুন: গম্ভীর নয়, কোহলির সাথে কথা বলে ২০২৭ বিশ্বকাপের ভারতীয় দল গঠন করছেন শুভমান গিল!
এখান থেকে ম্যাচে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছিল ইংল্যান্ড। কিন্তু তাদের আশায় জল ঢেলে দেন ভারতের দুই স্পিনার অলরাউন্ডার অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। মাটি কামড়ে পড়ে থাকেন সুন্দর, আর স্কোরবোর্ড সচল রাখতে আগ্রাসী ব্যাটিং করছিলেন অক্ষর। নিজের চতুর্থ ওডিআই হাফসেঞ্চুরি করে শেষপর্যন্ত ৫২ বল খেলে ৫৭ রান করে দলের জয় নিশ্চিত করে আসেন অক্ষর। শেষদিকে চালিয়ে ব্যাটিং করে হাফসেঞ্চুরি পেয়ে যান সুন্দরও। তাদের মধ্যে হওয়া ১০২ রানের পার্টনারশিপে ভর করে ২৮ বল বাকি রেখে ৬ উইকেটে ম্যাচ জেতে ভারত।




