0%

BNP: প্রধানমন্ত্রী হয়েই তারেকের বিরাট সিদ্ধান্ত! বাংলাদেশবাসী এ জিনিস আগে দেখেনি

ঢাকা: ক্ষমতায় এসেই বিএনপি-র বড় চমক। প্রথম দিনেই বড় ঘোষণা। মন্ত্রী-সাংসদ হলেও সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা নেবেন না নির্বাচিত বিএনপি সাংসদরা। আজ, মঙ্গলবার শপথ নেন বিএনপির সংসদ সদস্যরা।  শপথ নেওয়ার পর তাঁরা বৈঠক করেন এবং সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় যে বিএনপির সাংসদরা শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না।

আজ সকাল সাড়ে ১১টা নাগাদ শপথ নেন বিএনপির সংসদ সদস্যরা। পাঠ করানো হয় কোরান। এরপরই সংসদীয় দলের সভাকক্ষে বৈঠক করেন বিএনপি-র নবনির্বাচিত সংসদ সদস্যরা। সেই বৈঠকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী ও সংসদীয় দলের প্রধান হিসাবে নির্বাচিত করা হয়।

ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় যে বিএনপির সাংসদরা কেউ শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না। এই ধরনের কোনও সরকারি সুবিধা নেবেন না।

প্রসঙ্গত, আজ সংসদ সদস্য হিসাবে বিএনপির নির্বাচিত সদস্যরা শপথ নিলেও, তারা সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ নেননি। শপথ গ্রহণ অনুষ্ঠানের আগেই কক্সবাজার–১ আসনে বিএনপির নবনির্বাচিত সাংসদ ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ উপস্থিত দলীয় সংসদ সদস্যদের এই নির্দেশ দেন। তিনি জানান, তাঁরা সংবিধান অনুযায়ী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হননি। এরফলে জুলাই সনদ আদৌ বাস্তবায়িত হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker